1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম:
সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন কাশীনাথ দাশ তালুকদার স্মরণোৎসব অনুষ্ঠিত সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন

ঈদ ভ্রমণ শেষে বাড়ি ফেরা হল না দুই যুবকের

  • Update Time : মঙ্গলবার, ২৭ জুন, ২০১৭
  • ২৫৯ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: কুষ্টিয়ার ভেড়ামারায় ঈদ ভ্রমণে গিয়ে পিকআপ ও যাত্রীবাহী বাস সংঘর্ষে ২ যুবক নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ৯ জন।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া-পাবনা মহাসড়কের ভেড়ামারা বারামাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

ভেড়ামারা থানার ওসি নুর হোসেন খন্দকার জানান, পিকআপ নিয়ে ২৫-২৬ জনের একদল যুবক শিলাইদহ কুঠিবাড়ি থেকে ঈদ আনন্দ ভ্রমণ শেষে বাড়ি ফিরছিল। পথে বারামাইল নামক স্থানে কুষ্টিয়া গামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষ হয়।

ঘটনাস্থলেই মাসুদ রেজা (২৫) নামে এক যুবক নিহত হয় এবং আহত হয় কমপক্ষে ১০ জন। আহতদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল ও ভেড়ামারা ষোলদাগ হাসপাতালে ভর্তি করা হলে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে আরও একজন মারা যায়।

হতাহতদের বাড়ি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার তারাগুনিয়া কাচারিপাড়া গ্রামে। নিহত মাসুদ রেজা ওই গ্রামের নজরুল ইসলামের ছেলে। নিহত আরেকজনের পরিচয় জানা যায়নি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com