1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন

বিয়ানীবাজারে যুবকের লাশ উদ্ধার

  • Update Time : বুধবার, ২৮ জুন, ২০১৭
  • ২৮৮ Time View

বিয়ানীবাজার সংবাদদাতা :: সিলেটের বিয়ানীবাজারে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার দুপুরের দিকে উপজেলার মাথিউরা ইউনিয়নের পশ্চিম হাওর থেকে পুলিশ এ লাশ উদ্ধার করে।

জানা যায়, সকালে মাথিউরা নাসিরাবাদ (বেজগ্রাম) এলাকার মানুষ হাওরে একটি লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে বিয়ানীবাজার থানা পুলিশ নৌকায় করে গিয়ে লাশটি উদ্ধার করে। লাশের পরনে কালো প্যান্ট ও সাদা গেঞ্জি ছিল। বন্যার পানিতে ভেসে আসা কচুরিপানা ও কলা গাছের অংশের সাথে লাশটি আটকে ছিল।

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, উদ্ধারকৃত লাশটি এক যুবকের। লাশের গায়ে পচন ধরেছে।

তিনি বলেন, বন্যার পানিতে অন্য এলাকা থেকে লাশটি ভেসে এসেছে বলে ধারণা করছি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com