1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন

বন্ধুর প্রেমিকাকে অপহরণ, অপহরণকারী আটক

  • Update Time : বৃহস্পতিবার, ২৯ জুন, ২০১৭
  • ৩০৭ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: প্রেমিকের হাত ধরে পালিয়ে যাওয়ার সময় এক স্কুল ছাত্রীকে অপহরণ করেছে ওই প্রেমিকেরই বন্ধু। অপহরণের দুই দিন পর পুলিশ বুধবার রাতে উপজেলার কামারগাও এলাকা থেকে ওই স্কুল ছাত্রীকে উদ্ধার করে। পরে অপহরণকারী ও ওই ছাত্রীর প্রেমিককে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে শ্রীনগরে ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার কামারগাও কাজী ফজলুল হক উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর এক ছাত্রীর সঙ্গে পশ্চিম কামারগাও গ্রামের আকরাম পোদ্দারের ছেলে রুহুল আমিন (২০) প্রেমের সম্পর্ক গড়ে তুলে। প্রেমের টানে গত ২৭ জুন সন্ধ্যা রাতে ওই মেয়ে রুহুল আমিনের কাছে চলে আসে। বিষয়টি টের পেয়ে পূর্ব বাঘড়া গ্রামের সোহরাব মোল্লার ছেলে আকাশ (২২) বন্ধু রুহুল আমিনকে সহায়তা কারার অজুহাতে তার পাশে এসে দাঁড়ায়। একপর্যায়ে আকাশ ও তার সহযোগীরা ওই রাতেই রুহুল আমিনের চোখ ফাঁকি দিয়ে ওই মেয়েকে অপহরণ করে। রুহুল আমিন উপায় না দেখে বিষয়টি মেয়ের পরিবারকে জানায়। পরদিন অপহৃতার মা রহিমা বেগম বাদী হয়ে মেয়েকে অপহরণের অভিযোগে শ্রীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। বুধবার রাতভর অভিযান চালিয়ে পুলিশ কামারগাও এলাকার নদীর পার থেকে অপহৃতাকে উদ্ধার করে। পরে তার অপহরণকারী আকাশ ও প্রেমিক রুহুল আমিনকে গ্রেপ্তার করে পুলিশ। অপহরণে সহযোগীতার অভিযোগে আকাশের বাবা সোহরাব মোল্লাকেও মামলায় আসামি করা হয়েছে।
মামলাটির তদন্তকারী কর্মকর্তা শ্রীনগর থানার এসআই ফিরোজ জানান, ভিকটিমকে ডাক্তারী পরীক্ষার জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণের প্রস্তুতি চলছে। আসামিদের সাথে আরো কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com