1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:
সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন কাশীনাথ দাশ তালুকদার স্মরণোৎসব অনুষ্ঠিত সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন

সেনাসদস্যে পুত্রকে কুপিয়ে হত্যা করল বাবা

  • Update Time : শুক্রবার, ৩০ জুন, ২০১৭
  • ৩৮২ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: ভোলায় পারিবারিক কলহের জের ধরে সেনাবাহিনীতে কর্মরত ছেলে খালেদ বিন ওয়ালিদকে কুপিয়ে হত্যা করেছেন তার বাবা নুর মোহাম্মদ।

পানি উন্নয়ন বোর্ডের অবসরপ্রাপ্ত এ কর্মচারী তার স্ত্রী ও মেয়েকেও কুপিয়ে জখম করেন।পরে পুলিশ তাকে গ্রেফতার করে।

শুক্রবার ভোর রাতে জেলা সদরের কানাইনগর এলাকায় এ চাঞ্চল্যকর ঘটনা ঘটে।

হাসপাতালে চিকিৎসাধীন নুর মোহাম্মদের স্ত্রী নূরজাহান ও মেয়ে রাবেয়া বেগম জানান, যশোর সেনানিবাসে সৈনিক পদে কর্মরত খালেদ বিন ওয়ালিদ ঈদের ছুটিতে বাড়িতে আসেন।

দু’দিন আগে নূর মোহাম্মদ তার স্ত্রীকে মারধর করেন। এ নিয়ে ছেলের সঙ্গে তার কথা কাটাকাটি হয়।

পরে শুক্রবার ভোররাতে ঘুমন্ত অবস্থায় দা দিয়ে কুপিয়ে ছেলেকে হত্যা করেন নূর মোহাম্মদ।

এসময় তাকে বাঁচাতে নূরজাহান ও রাবেয়া এগিয়ে গেলে তাদেরও কুপিয়ে জখম করা হয়।

পরে খবর পেয়ে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে নিহত সেনাসদস্য খালিদের লাশ উদ্ধার করে।

মা নূরজাহান বলেন, নূর মোহাম্মদ দুটি বিয়ে করে। ছেলে খালিদ আগের ঘরের একমাত্র ছেলে। পিতা তার কাছে টাকা চায়। এমন কি ঈদে কেন মেয়ে রাবেয়া বেড়াতে আসে এ নিয়ে ঝগড়া বাধে।

ভোলা থানার ওসি মীর খায়রুল কবির জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ছেলেকে হত্যার কথা স্বীকার করেছেন বাবা নুর মোহাম্মদ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com