1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
শিরোনাম:
সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন কাশীনাথ দাশ তালুকদার স্মরণোৎসব অনুষ্ঠিত সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন

‘জঙ্গি আস্তানা’, সুইসাইড ভেস্টসহ ৩ নারী আটক

  • Update Time : শনিবার, ১ জুলাই, ২০১৭
  • ২৫৩ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: কুষ্টিয়ার ভেড়ামারা শহরের একটি টিনসেডের এক তলা বাড়ি ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী।

শুক্রবার গভীর রাতে বামনপাড়া তলতলা মসজিদের পাশে ওই বাড়িটি ঘিরে অভিযান চালায় কাউন্টার টেররিজম ও কুষ্টিয়া জেলা পুলিশ।

এসময় সুইসাইড ভেস্ট পরিহিত অবস্থায় এক নারী জঙ্গিসহ তিন নারীকে আটক করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে কিছু বিস্ফোরক দ্রব, একটি অত্যাধুনিক পিস্তল ও হাতবোমা উদ্ধার করা হয়েছে। ভেতরে প্রচুর বিস্ফোরকদ্রব্য ও সুইসাইড ভেস্ট রয়েছে আশংকা করছে পুলিশ।

এদিকে এই অভিযানে অংশ নিতে ঢাকা থেকে কাউন্টার টেররিজমমের আরেকটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে বলে জানা গেছে। পুলিশের দাবি, জঙ্গি আস্তানার বাড়ির মালিকের নাম মাসুদ। গ্রেফতারকৃত তিনজন জঙ্গি নারীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে বর্তমানে নিউ জেএমবির আমির আইয়ুব আলী ওরফে সজিবের স্ত্রী তিথি ও নিউ জেএমবির সেকেন্ড ইন কমান্ড’র স্ত্রী সুমাইয়া ও অজ্ঞাত একজন নারী রয়েছে।

কুষ্টিয়া পুলিশ সুপার এস এম মেহেদী হাসান জানিয়েছেন, রাত ১২টার দিকে তারা খবর পায় কুষ্টিয়া ভেড়ামারা তালতলা মসজিদের পাশে একটি বাড়িতে জঙ্গিরা অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া ভেড়ামারা পুলিশ, র‌্যাব, কুষ্টিয়া পুলিশ ও ডিবি পুলিশের একটি যৌথ টিম সেখানে অবস্থান নেয়।

এদিকে অভিযানে অংশ নিতে কাউন্টার টেররিজম ইউনিটকে খবর দিলে তাদের একটি দল রাত ৩টার দিকে ঘটনাস্থলে পৌঁছায়।

এরপর পুলিশ ও কাউন্টার টেররিজম ইউনিট যৌথভাবে বাড়ির দিকে মুভ করলে একজন নারী সুইসাইড ভেস্ট পরিহিত অবস্থায় পুলিশের ওপর হামলার চেষ্টা চালায়। বোমাটি বিস্ফোরিত হওয়ার আগেই তাকে ধরে ফেলা হয় বলে পুলিশের দাবি।

পরে পর্যায়ক্রমে আরও দুই জন নারীকে গ্রেফতার করতে সক্ষম হয় তারা।

বর্তমানে বাড়ির আশপাশের এলাকা থেকে সাধারণ জনগণকে সরিয়ে দেয়া হয়েছে। তবে কখন আবার অভিযান চালানো হবে সে বিষয়ে পুলিশ কিছুই জানায়নি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com