1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনাম:
সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন কাশীনাথ দাশ তালুকদার স্মরণোৎসব অনুষ্ঠিত সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন

পিকআপ ভ্যানে করে গরু চুরি, গ্রেফতার ২

  • Update Time : শনিবার, ১ জুলাই, ২০১৭
  • ২৪৭ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: সিলেটের ওসমানীনগরে একটি পিকআপ ভ্যান সহ সুমন মিয়া ওরপে হাফিজুর রহমান(২৫) নামের এক গরু চোরকে আটক করেছে ওসমানীনগর থানা পুলিশ। এ সময় পিকআপ ভ্যান থেকে চুরি যাওয়া দুটি গাভীও উদ্ধার করে পুলিশ।

গত শুক্রবার রাত সাড়ে তিনটার দিকে উপজেলার উমরপুর বাজার থেকে পিকআপ ভ্যান গাভী সহ গরু চোরকে আটক করা হয়। আটককৃত সুমন নবীগঞ্জ উপজেলার রোকনপুর গ্রামের আব্দুস শহীদের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে নবীগঞ্জ উপজেলার রোকনপুর গ্রামের কনা মিয়ার দুটি গাভী চুরি করে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুরে দিকে একটি নিল রং এর পিকআপ ভ্যান যোগে (সিলেট মেট্রো-ন-১১০১০৩) গোয়ালাবাজার দিয়ে পালিয়ে যাচ্ছিল। সিলেট-ঢাকা মহাসড়কের উপজেলার গোয়ালাবাজারে টহল পুলিশ পিকআপভ্যানকে ধাওয়া করলে পিকআপ নিয়ে চোরেরা উমরপুর বাজারের দিকে পালিয়ে যায়। পুলিশও তাদের পিছু নিয়ে উমরপুরবাজারে গিয়ে গরু চোর সুমন সহ দুটি গাভী ও পিকআপ ভ্যান আটক করে থানায় নিয়ে আসে। এসময় অজ্ঞাতনামা আরো এক চোর পালিয়ে যায়।

ওসমানীনগর থানার ওসি মোহাম্মদ সহিদউল্যা চোর আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com