1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন কাশীনাথ দাশ তালুকদার স্মরণোৎসব অনুষ্ঠিত সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন

বিমানবন্দরে বিদেশি স্ত্রীকে ফেলে বাংলাদেশি স্বামী উধাও!

  • Update Time : সোমবার, ৩ জুলাই, ২০১৭
  • ২৫৩ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মালয়েশিয়ার এক নারীকে উদ্ধার করেছে পুলিশ। এক মাস আগে স্বামীর সঙ্গে তিনি বাংলাদেশে এসেছিলেন। তাঁর শ্বশুরবাড়ি ফরিদপুরে। গত শুক্রবার রাতে স্বামীর সঙ্গে তাঁর মালয়েশিয়া যাওয়ার কথা ছিল। কিন্তু বিমানবন্দরে স্বামী তাঁকে ফেলে পাসপোর্টসহ অন্য কাগজপত্র নিয়ে উধাও হয়ে যান বলে পুলিশের কাছে অভিযোগ করেছেন তিনি।

এ বিষয়ে পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাসেম ভূঁইয়া বলেন, মালয়েশীয় নারীর নাম নূর সোহায়া (৪৬)। তিনি মালয় ভাষা ছাড়া অন্য কোনো ভাষা বলতে পারেন না। একজন দোভাষীর মাধ্যমে তাঁর কাছ থেকে পুলিশ জানতে পেরেছে পাঁচ বছর আগে ফরিদপুরের মো. বাবলু নামের মালয়েশিয়াপ্রবাসী এক ব্যক্তির সঙ্গে তাঁর বিয়ে হয়। চট্টগ্রাম বিমানবন্দর দিয়ে মালয়েশিয়া যাওয়ার জন্য ফরিদপুর থেকে বাসে করে তাঁরা শুক্রবার চট্টগ্রামে আসেন।

ওসি বলেন, গত শুক্রবার রাত দেড়টার দিকে বিমানবন্দরে কাঁদছিলেন ওই নারী। এ সময় অভিবাসন পুলিশ তাঁর সঙ্গে কথা বলার চেষ্টা করে। কিন্তু ভাষার সমস্যা হওয়ায় পরে তাঁকে পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়। তিনি বলেন, বিষয়টি নিয়ে মালয়েশিয়া দূতাবাসে যোগাযোগ করা হচ্ছে। এ ছাড়া অন্য কোনো উদ্দেশ্য নিয়ে ওই নারী বিমানবন্দরে এসেছিলেন কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে গতকাল রোববার মালয়েশীয় নারীকে একজন ভুক্তভোগী হিসেবে চট্টগ্রাম আদালতে হাজির করে পুলিশ। চট্টগ্রাম মহানগর হাকিম এস এম মাসুদ পারভেজ তাঁকে হাটহাজারীর ফরহাদাবাদে নিরাপদ হেফাজতি কেন্দ্রে (সেফ হোম) পাঠানোর নির্দেশ দেন। একই সঙ্গে কেন, কীভাবে তিনি বাংলাদেশে এলেন এবং বাবলুকে খুঁজে বের করতে পুলিশকে নির্দেশ দেন।
সুত্র-প্রথম আলো

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com