1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
শিরোনাম:
সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন কাশীনাথ দাশ তালুকদার স্মরণোৎসব অনুষ্ঠিত সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন

ছেলেধরা সন্দেহে এক নারীকে পিটিয়ে হত্যা

  • Update Time : মঙ্গলবার, ৪ জুলাই, ২০১৭
  • ২৭৩ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: ভুল করে ছেলেধরা ভেবে ভারতের পশ্চিমবঙ্গে এক বিকলাঙ্গ নারীকে পিটিয়ে হত্যা করেছে উত্তেজিত জনতা। প্রথমে তাকে ধরে একটি ট্রাক্টরের সঙ্গে বেঁধে ফেলা হয়। এরপর পাথর মারা হয়। তিন ঘন্টা প্রহার করা হয় লাঠি দিয়ে। অভিযোগ, তিনি একটি শিশুকে অপহরণ করেছেন। এমন পরিণতির শিকার ওই নারীর বয়স ৪২ বছর। ইন্ডিয়া টুডের মতে, মুর্শিদাবাদ জেলার মিঠিপুর-পানাগড় গ্রামের এক ব্যক্তি গত মঙ্গলবার অভিযোগ করেন, এই নারী তার ১০ বছর বয়সী কন্যাকে অপহরণের চেষ্টা করছিল। এরপরই গ্রামের লোকজন চড়াও হয়। তারা তাকে আটকে ফেলে। এরপর ট্রাক্টরের সঙ্গে তাকে বেঁধে তার গায়ের কাপড় ছিলে ফেলে। তার মাথার চুল কেটে দেয়। এ সময় তিনি নিজেকে নির্দোষ দাবি করলেও কেউ তার কথায় কান দেয় নি। তিন ঘন্টা তার ওপর প্রহারের ফলে তিনি নিস্তেজ হয়ে পড়েন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে তাকে হাসপাতালে নেয়া হয়। এ সময় তিনি মারা যান। তাকে হত্যা করা হয়েছে এমন সন্দেহে তদন্ত করছে গোয়েন্দারা। গ্রেপ্তার করা হয়েছে গ্রামের বেশ কিছু মানুষকে। তবে কারো বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয় নি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com