1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে নৌকাডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করলেন এমপি, দিলেন অনুদান জগন্নাথপুরে শফিকুল আহমদ ভূঁইয়া ইসলামিক সেন্টারে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জগন্নাথপুর ক্রিকেট অ্যাসোসিয়েশনের ভোটযুদ্ধ কাল:ভোটারের রায়ের অপেক্ষা সিলেটে ট্রিপল মার্ডার,বাবা-মায়ের শেষ বিদায়ে প্রবাসী সন্তানরা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ আজ আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর ইসলামের দৃষ্টিতে বন্ধুত্ব ও বিরোধের মানদণ্ড এসএসসির রেজাল্ট দেখতে বেরিয়ে নিখোঁজ পরীক্ষার্থী ৪ দিন পর উদ্ধার সীতাকুণ্ডের জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় ৯ জনের মৃত্যু রাহুলের হুঁশিয়ারি ‘পদত্যাগ না করা পর্যন্ত মোদি-অমিতকে ঘুমাতে দেব না’

মৌলভীবাজারে ভূয়া ডাক্তারকে কারাদন্ড

  • Update Time : শনিবার, ৮ জুলাই, ২০১৭
  • ৩০৪ Time View

মৌলভীবাজার প্রতিনিধি

র‌্যাবের ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে মৌলভীবাজারের একটি ডায়াগনস্টিক সেন্টার থেকে এক ভূয়া ডাক্তারকে আটক করেছেন। এসময় তাকে এক মাসের কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

শুক্রবার বিকেলে মৌলভীবাজার শহরের শ্রীমঙ্গল সড়কের আইকন মেডিকেল সাভির্স এর বিশেষজ্ঞ ডাক্তারের চেম্বার থেকে রোগী দেখার সময় নির্বাহী ম্যাজিস্ট্র্যাট জেপি দেওয়ানের নেতৃত্বে র‌্যাবের ভ্রাম্যমান আদালত ভূয়া ডাক্তারকে আটক করেন। ভূয়া ডাক্তার মোস্তাফিজুর রহমান গত তিন মাস ধরে এই চেম্বারে পাঁচশত টাকা ফি নিয়ে বিশেষজ্ঞ ডাক্তার পরিচয়ে রোগী দেখে আসছিলেন। তার আসল নাম রাকিবুল ইসলাম। কুমিল্লার হোসনা উপজেলার নিলুখী গ্রামের তার বাড়ি।

নির্বাহী ম্যাজিস্ট্র্যাট জেপি দেওয়ান জানান, তিনি নিজের দোষ স্বীকার করেছেন। অভিযোগের সত্যতা প্রমাণ পাওয়ায় তাকে এক মাসের কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com