1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন

আসামীর দা’য়ের কোপে পুলিশের এসআই আহত

  • Update Time : শনিবার, ৮ জুলাই, ২০১৭
  • ৩৫৯ Time View

দিরাই প্রতিনিধি :: দিরাইয়ে আদালতের ওয়ারেন্টভুক্ত আসামী শরিফপুর গ্রামের আজিজুর রহমানের ছেলে সাবাজুর রহমানকে গ্রেফতার করতে গিয়ে আসামীর দায়ের কোপে গুরুতর আহত হয়েছেন দিরাই থানার এস আই শাহ আলম ভুইয়া। গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।
এলাকাবাসি ও পুলিশ সুত্রে জানাগেছে, বৃহস্পতিবার দিবাগত রাত ১২ টার দিকে এস আই শাহ আলম ভুইয়ার নেতৃত্ব দিরাই থানার একদল পুলিশ আসামী সাবাজুর রহমানকে গ্রেফতার করতে তার বাড়িতে অভিযান চালায়, আসামীর ঘরের সামনে গিয়ে নক করলে দরজা খোলে পুলিশ দেখা মাত্র আসামী সাবাজুর দা নিয়ে তেড়ে আসে এবং প্রথমেই এস আই শাহআলম ভুইয়ার মাথায় ও শরীরের বিভিন্ন জায়গায় কোপ মারে, এসময় পুলিশের অন্য সদস্যরাও আহত হন।

দিরাই থানার ওসি মোস্তফা কামাল জানান, এস আই শাহআলমকে দেখতে সিলেট যাচ্ছি, আসামী সাবাজুরকে গ্রেফতার করা হয়েছে এবং তার বিরুদ্ধে পুলিশ এসল্ট মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com