1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম:
সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন কাশীনাথ দাশ তালুকদার স্মরণোৎসব অনুষ্ঠিত সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন

ওসমানীনগরে মাইক্রোবাসের ধাক্কায় পথচারী নিহত

  • Update Time : শনিবার, ৮ জুলাই, ২০১৭
  • ২৮৯ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: সিলেটের ওসমানীনগরে মাইক্রোবাসের ধাক্কায় এক পথচারী নারী নিহত হয়েছে। নিহতের নাম সকিরুন বেগম (৪৪)। তিনি মৌলভীবাজার সদর উপজেলার চরাউন খুশহালপুর গ্রামের মোস্তাফা মিয়ার স্ত্রী।

শনিবার (৮ জুলাই) বিকেলে উপজেলার সিলেট-ঢাকা মহাসড়কের ইলাশপুর নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার পর মাইক্রো চালক ইব্রাহীম মিয়া (৪০) ও মাইক্রোবাসটি পুলিশ আটক করেছে।

আটককৃত চালক ইব্রাহীম নরসিংদী জেলার রায়পুর উপজেলার শ্রীরামপুর গ্রামের মন্নাফ মিয়ার ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার বিকেলে ওসমানীনগর থানার অদূরে ভার্ড হাসপাতালের সামনে পথচারী সকিরুন বেগম রাস্তা পারাপারের সময় ঢাকাগামী দ্রুতগতির মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ-১৫-৪৬০৫) সকিরুন বেগমকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

ওসমানীনগর থানার ওসি মোহাম্মদ সহিদ উল্যা পথচারী নিহতের সত্যতা নিশ্চিত করে বলেন, চালক ও মাইক্রো আটক করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com