1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম:
সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন কাশীনাথ দাশ তালুকদার স্মরণোৎসব অনুষ্ঠিত সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন

ইলিয়াসপত্নীকে বিদেশ যেতে বাধা দেয়ার অভিযোগ

  • Update Time : রবিবার, ৯ জুলাই, ২০১৭
  • ২৬৭ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নিখোঁজ এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদী লুনাকে লন্ডন যেতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে।

রোববার সকাল ১০টায় হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশ তাকে আটকে দেয়। এতে লুনার লন্ডনযাত্রা বাতিল হয়েছে বলে জানা যায়।

বিএনপি চেয়ারপার্সনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এতথ্য নিশ্চিত করে জানান, ইলিয়াস আলী ও তাহসিনা রুশদি লুনা দম্পতির বড় ছেলে আবরার ইলিয়াস লন্ডনের ইউনিভার্সিটি অব ওয়েস্ট ইংল্যান্ড থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করেছেন। সেখানে তার আনুষ্ঠানিক সম্মেলনে যোগ দেয়ার কথা ছিল তাহসিনা রুশদির। রোববার সকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে লন্ডন যাওয়ার সময় বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশ তাকে আটকে দেয়।

তবে ইলিয়াস পত্নীকে ইমিগ্রেশনে আটকে দেওয়ার বিষয়ে বিমান কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হলে কারও বক্তব্য পাওয়া যায়নি।

প্রসঙ্গত, সিলেটের সাবেক সংসদ সদস্য ইলিয়াস আলী ২০১২ সালের ১৭ এপ্রিল থেকে নিখোঁজ। বিএনপির অভিযোগ, সরকার তাকে ‘গুম’ করেছে। তবে বরাবরই এ অভিযোগ অস্বীকার করে আসছে সরকার। ইলিয়াস বিএনপির গত কমিটির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ছিলেন। সিলেট জেলা কমিটির সভাপতিও ছিলেন তিনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com