1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচতে নবীজির শেখানো ৭ আমল সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন কাশীনাথ দাশ তালুকদার স্মরণোৎসব অনুষ্ঠিত সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান

সুনামগঞ্জে ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

  • Update Time : শনিবার, ১৫ জুলাই, ২০১৭
  • ২০৮ Time View

সুনামগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জ থেকে পাঁচ বছরের দণ্ডপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

শুক্রবার গভীর রাতে সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার থানা এলাকায় অভিযান পরিচালনা করে টেংরাটিলা গ্রামের বিলের পার্শ্বে থেকে ছিনতাই মামলার ওই আসামিকে গ্রেফতার করে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে র‍্যাব।

গ্রেপ্তার হওয়া আসামির নাম মো. ফারুক মিয়া (৩৫)। ফারুক সুনামগঞ্জের সদর থানার রঙ্গারচর গ্রামের আছদ্দর মিয়ার পুত্র।

সিলেটের দক্ষিণ সুরমা থানা দায়ের হওয়া মামলায় (মামলা নং ০৯, তারিখ ২৬/৪/২০১৩) তাকে আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইনের ৪(১) ধারায় ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০,০০০ টাকা অর্থ দণ্ড দেন আদালত।

আসামিকে সুনামগঞ্জের সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com