1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচতে নবীজির শেখানো ৭ আমল সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন কাশীনাথ দাশ তালুকদার স্মরণোৎসব অনুষ্ঠিত সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান

ডাকাতের কবলে অ্যাম্বুলেন্স, রোগীকে পিটিয়ে হত্যা

  • Update Time : রবিবার, ১৬ জুলাই, ২০১৭
  • ৩৪৯ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: সাপের দংশনের শিকার এক রোগী নিয়ে সদরপুর থেকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পথে ডাকাতের কবলে পড়েছে একটি অ্যাম্বুলেন্স। ডাকাতরা অ্যাম্বুলেন্সে থাকা রোগী হিরা আক্তার (১৬) ও তার স্বজনদের লাঠি দিয়ে বেধড়ক পিটিয়ে নগদ টাকা ও পাঁচটি মোবাইল ফোন কেড়ে নিয়েছে। এ সময় অসুস্থ হিরার ঘটনাস্থলেই মৃত্যু হয়।

শনিবার রাত ২টার দিকে নগরকান্দা উপজেলার রামনগর ইউনিয়নের ল্যাংড়ার মোড় বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হিরা আক্তার সদরপুর উপজেলার কৃষষ্ণপুর ইউনিয়নের মটুকচর গ্রামের আবদুল মান্নান মিয়ার মেয়ে।

আবদুল মান্নান জানান, শনিবার রাত ১২টার দিকে তার মেয়ে হিরাকে বিষধর একটি সাপ দংশন করে। এরপর তাকে বিশ্ব জাকের মঞ্জিল হাসপাতালে ভর্তি করেন তারা। সেখানে হিরার অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসক। সে অনুযায়ী হিরাকে অ্যাম্বুলেন্সে করে ফরিদপুর নেওয়ার পথে ডাকাতের কবলে পড়েন তারা।

তিনি আরও জানান, ডাকাতরা লাঠি দিয়ে পিটিয়ে তার অসুস্থ মেয়েকে হত্যা ও অপর পাঁচজনকে আহত করে তাদের সর্বস্ব কেড়ে নেয়।
সুত্র-সমকাল

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com