1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
শিরোনাম:
শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচতে নবীজির শেখানো ৭ আমল সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন কাশীনাথ দাশ তালুকদার স্মরণোৎসব অনুষ্ঠিত সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান

চাঁদা না পেয়ে নববধূকে ধর্ষণ, বানারীপাড়া ছাত্রলীগ সভাপতি গ্রেফতার

  • Update Time : সোমবার, ১৭ জুলাই, ২০১৭
  • ২৪২ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: চাঁদার দাবিতে স্বামীকে আটকে রেখে নববধূকে ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া মামলায় গ্রেপ্তার হয়েছেন বরিশালের বানারীপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি সুমন হোসেন মোল্লা।

জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ রোববার বরিশাল নগরীর কালীবাড়ি রোড থেকে সুমন হোসেন মোল্লাকে গ্রেপ্তার করে।

এরআগে বিকেলে গৃহবধূর স্বামী ছাত্রলীগ নেতা সুমন ও তার সহযোগী মামুনসহ অজ্ঞাতনামা আরও দুজনকে আসামি করে মামলা করেন।

মামলার তদন্ত কর্মকর্তা জেলা ডিবির উপ-পরিদর্শক (এসআই) মো. রুহুল আমিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে নগরীর কালীবাড়ি এলাকায় অভিযান চালিয়ে বানারীপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি সুমন হোসেন মোল্লাকে গ্রেপ্তার করা হয়েছে।

মামলার বরাত দিয়ে এসআই জানান, মামলার বাদী চট্টগ্রামে সিএনজিচালিত অটোরিকশা চালান। ১০ মাস আগে বিয়ে করা স্ত্রীকে নিয়ে ১৫ দিন আগে তিনি বানারীপাড়ায় গ্রামের বাড়িতে আসেন। কিন্তু এটি তার দ্বিতীয় বিয়ে হওয়ায় পরিবার তাদের মেনে নেয়নি। তখন বধূকে নিয়ে উপজেলার একটি গ্রামে নানার বাড়িতে ওঠেন চালক। খবর পেয়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি সুমন দলবল নিয়ে সিএনজি চালকের কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করেন। এ নিয়ে বাগবিতণ্ডার একপর্যায়ে সুমন সিএনজিচালক ও তার স্ত্রীকে নিয়ে গ্রামের ক্লাবের একটি কক্ষে আটকে রাখেন। চাঁদার টাকা না দেওয়ায় স্ত্রীকে রাতভর ধর্ষণ করেন সুমন। এ কাজে সুমনকে সহায়তা করেন মামুনসহ তিন সহযোগী। সকালে সিএনজি চালক স্বামীর চিৎকারে বধূকে ফেলে রেখে যান সুমনসহ সহযোগীরা।

এ বিষয়ে বরিশাল জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. আবদুর রাজ্জাক সাংবাদিকদের জানান, অভিযোগ প্রমাণিত হলে আইনি ব্যবস্থার পাশাপাশি সুমন মোল্লার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. গোলাম সালেহ মঞ্জু মোল্লা বলেন, কেউ আইনের ঊর্ধ্বে নয়। সুমন অপরাধ করে থাকলে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে অবশ্যই তার শাস্তি হবে। ব্যক্তির দায় কখনোই দল বহন করবে না।

বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন জানান, এ ঘটনায় সুমন ও মামুনসহ অজ্ঞাতনামাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য মেডিকেলে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com