1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন

দোয়ারায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১৩ জনকে জরিমানা

  • Update Time : সোমবার, ২৪ জুলাই, ২০১৭
  • ২৩৮ Time View

দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজার উপজেলার চিলাই নদীতে অবৈধ ভাবে বালু উত্তোলনের সময় ১৩ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমনা করা হয়েছে। রবিবার সকালে উপজেলার চিলাই নদীতে অবৈধ ভাবে বালু উত্তোলনের সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত কুমার বিশ্বাস নৌকাসহ ১৩ জনকে আটক করেন।
পরে বিকেলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেকে ১ হাজার টাকা করে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের
বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত কুমার বিশ্বাস।
জরিমানা করা হয়েছে সদর ইউনিয়নের পশ্চিম মাছিমপুর গ্রামের মো.আলী ফরিদ, নেছার আলী, ইন্তাজ আলী, বাচ্চু মিয়া, জসিম উদ্দিন, মঞ্জু মিয়া,মোস্থাফিজুর রহমান, সেবুল মিয়া, আক্তার হোসেন, দিলাল মিয়া, মো.সেলিম আহমদ, আপ্তাব মিয়া, আমজাদ মিয়াকে। প্রত্যেকেই ১ হাজার টাকা করে জরিমানা প্রদান করে মুক্ত হন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com