1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে নৌকাডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করলেন এমপি, দিলেন অনুদান জগন্নাথপুরে শফিকুল আহমদ ভূঁইয়া ইসলামিক সেন্টারে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জগন্নাথপুর ক্রিকেট অ্যাসোসিয়েশনের ভোটযুদ্ধ কাল:ভোটারের রায়ের অপেক্ষা সিলেটে ট্রিপল মার্ডার,বাবা-মায়ের শেষ বিদায়ে প্রবাসী সন্তানরা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ আজ আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর ইসলামের দৃষ্টিতে বন্ধুত্ব ও বিরোধের মানদণ্ড এসএসসির রেজাল্ট দেখতে বেরিয়ে নিখোঁজ পরীক্ষার্থী ৪ দিন পর উদ্ধার সীতাকুণ্ডের জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় ৯ জনের মৃত্যু রাহুলের হুঁশিয়ারি ‘পদত্যাগ না করা পর্যন্ত মোদি-অমিতকে ঘুমাতে দেব না’

দক্ষিণ সুরমায় ১১ জুয়ারী আটক

  • Update Time : মঙ্গলবার, ২৫ জুলাই, ২০১৭
  • ২৮৬ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: সিলেটের দক্ষিণ সুরমা থেকে পুলিশ দুই দফা অভিযান চালিয়ে ১১ জন জুয়ারীকে আটক করেছে।

মঙ্গলবার বিকাল সোয়া ৩টা এবং সন্ধ্যা সাড়ে ৫টায় ওই এলাকার বরইকান্দিস্থ আল সামস কমিউনিটি সেন্টার এর পিছনে মিন্টু মিয়ার চায়ের দোকান থেকে টেকনিক্যাল রোড ও রায়েরগ্রামস্থ লাকী মিয়ার দোকান থেকে অভিযান চালিয়ে তাদেরকে জুয়া খেলা অবন্থায় আটক করা হয়।

আটককৃতরা হলেন- আকিল আহমদ (৩৯), রিপন হোসেন রানা (১৮), মোঃ ইব্রাহীম (৩১), মোঃ ডুসাই মিয়া (৩০), মিন্টু মিয়া (৪৫), লেচু মিয়া (৩২), গুলজার আহমেদ বাদশা (২৭), মোঃ পারভেজ আলী (৪০), খালেদ আহমদ (৩৩), আফজাল হোসেন (৪৫) ও মোঃ কবির মিয়া (৩৯)।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. জেদান আল মুসা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, জুয়া খেলার সামগ্রী ও নগদ ৩ হাজার ৬০ টাকাসহ ৯টি মোবাইল জব্দ করা হয়। আটকৃতদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com