1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে এসএসসিতে গোল্ডেন জিপিএ-৫, চিকিৎসক হতে চান অমি ভয়াবহ লোডশেডিং: ‘নিদ্রাহীন রাত’ কাটলো জগন্নাথপুরবাসীর দিরাইয়ে দুই শিশু সন্তানকে হত্যা করলো পাষণ্ড বাবা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপির পূনাঙ্গ কমিটি অনুমোদন সিলেট স্বামী-স্ত্রীসহ ৩ জনের লাশ উদ্ধার সহসাই খুলছে না হরমুজ প্রণালি, বাড়ছে তেলের দাম সিলেটে পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, প্রথম স্ত্রীসহ আটক স্বামী জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ 

নবীগঞ্জে শিক্ষক সমিতির মানব বন্ধন

  • Update Time : বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০১৭
  • ২৫১ Time View

রাকিল হোসেন নবীগঞ্জ(হবিগঞ্জ)প্রতিনিধি:
বে-সরকারী শিক্ষক, কর্মচারীদের ৬% এর স্থলে ১০% কর্তনের সিদ্ধান্ত প্রত্যাহার, চাকুরী জাতীয়করণ, ৫% বার্ষিক বৃদ্ধি, বৈশাখী ভাতা ও স্বীকৃতি প্রাপ্ত প্রতিষ্টান এম.পি.ও ভুক্তির দাবীতে হবিগঞ্জের নবীগঞ্জ মাধ্যমিক শিক্ষক / কর্মচারী সমিতি গতকাল বৃহস্পতিবার দুপুরে বিশাল মানব বন্ধন করেছে। উপজেলা পরিষদের কার্যালয়ের সামনে অনুষ্টিত মানব বন্ধনে সভাপতিত্ব করেন শিক্ষক সমিতির সভাপতি এটিএম বশির আহমদ। গোপলার বাজার উচ্চ বিদ্যালয়ের সিঃ শিক্ষক জুহেদ আহমেদ’র পরিচালনায় এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রাগীব রাবেয়া হাইস্কুলের শিক্ষক মিজানুর রহমান, শংকর দত্ত, প্রভাষক আনোয়ার হোসেন, সৈয়দপুর মাদ্রাসার শিক্ষক এমএ রহিম, রাজরানী স্কুলের শিক্ষক মহসীন আলী, ঘোলডুবা স্কুলের মেহেদী হাসান,দিনারপুর স্কুলের মহসিনুর রহমান, সৈয়দ আজিজ হাবিব স্কুলের ছালেহ আহমদ, গোপলার বাজার স্কুলের তোফাজ্জুল হক, হাজী আঞ্জব আলী স্কুলের প্রধান শিক্ষক রিয়াজুল করিম চৌধুরী, বাগাউড়া স্কুলের প্রধান শিক্ষক পিয়ার আলী, নাদামপুর স্কুলের প্রধান শিক্ষক প্রদীপ রঞ্জন দাশ,তাজ উদ্দিন স্কুলের প্রধান শিক্ষক ও সমিতির সাধারণ সম্পাদক মোঃ হারুন মিয়া প্রমূখ। বক্তাগণ, তাদের ন্যায্য দাবী না মানলে পরবর্তীতে দুর্বার আন্দোলনের ডাক দেয়ার হুমকী দেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com