1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
শিরোনাম:
‘আনফিট কর্মীকে ফিট দেখিয়ে পাঠালে এজেন্সির লাইসেন্স বাতিল’ দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব পর্তুগালের ভিসার আশায় ভারতে গিয়ে সর্বস্বান্ত, দেশে ফিরে আটক ৫ যুবক ছাতকে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে চাচিকে টেটার আঘাতে খুন মৃত্যুর মুখেও সত্যের পথে অবিচল ছিলেন যে তাবেয়ি লিবিয়া থেকে মানবিক সহায়তায় দেশে ফিরলেন ১৭৩ বাংলাদেশি সয়াবিন তেলের দাম লিটারে বাড়লো ৩ টাকা বিদেশফেরত কর্মীদের ৫০ লাখ টাকা পর্যন্ত ঋণ, আবেদন করবেন যেভাবে সিলেটে টায়ার পুড়িয়ে নাশকতা, আওয়ামী লীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন

ছাতকে সংঘর্ষে ১০ রাউন্ড গুলি, আহত ২৫ : আটক ১৩

  • Update Time : শুক্রবার, ২৮ জুলাই, ২০১৭
  • ২৫৩ Time View

ছাতক প্রতিনিধি
ছাতকের পল্লীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধসহ উভয় পক্ষের ২৫ ব্যক্তি আহত হয়েছে। গুলিবিদ্ধ অন্তত ১৫ জনকে ভর্তি করা হয়েছে সিলেট এমজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার দোলারবাজার ইউনিয়নের ঝিগলী গ্রামের আজিজুর রহমান ও আবুল হাসনাত পক্ষদ্বয়ের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে উভয় পক্ষ অন্তত ১০ রাউন্ড গুলি বিনিময় করেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
জানা যায়, গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে ঝিগলী গ্রামের আজিজুর রহমান ও আবুল হাসনাত পক্ষদ্বয়ের মধ্যে দীর্ঘদিন বিরোধ চলে আসছে।
বৃহস্পতিবার দুই পক্ষের লোকজনের মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটা-কাটির ঘটনা ঘটে। এ ঘটনার জের ধরে উভয় পক্ষের লোকজন রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় ঘণ্টাব্যাপি সংঘর্ষে অন্তত ১০ রাউন্ড গুলি বিনিময় হয়। সংঘর্ষে গুলিবিদ্ধ নজির (৪৫), বদরুজ্জামান (৩০), সাইস্তা (২৮), মুকিত (৩৩), আব্দুর রহিম (৩২), আজিজুল ইসলাম (৩৪), আতিকুর রহমান (২৬)সহ ১৫ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কয়েছ মিয়া (৩০), সালেহ আহমদ (৩৫), মাসুম (২৪) ও জলাল (৩০) সহ অন্যান্য আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে ইয়াকুব ও আঙ্গুরসহ কমপক্ষে ১৩ জনকে আটক করেছে।
ছাতক থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনার সাথে জড়িত সন্দেহে ১৩ জন আটক করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com