1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
শিরোনাম:
আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী

‘আমি স্বামীর বন্ধুদের ধর্ষণের শিকার’

  • Update Time : শনিবার, ২৯ জুলাই, ২০১৭
  • ২৫০ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: আমি অনাগত সন্তানের বাবার পরিচয় দাবি করে আমার স্বামীর বন্ধুদের গণধর্ষণের শিকার হয়েছি। আমি ধর্ষণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’ গতকাল শুক্রবার দুপুরে যশোর প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করে এক নারী এই অভিযোগ করেন।

লিখিত বক্তব্যে ওই নারী (৩০) বলেন, অভয়নগর উপজেলার নওয়াপাড়া এলাকার জনি সরদারের সঙ্গে ২০১৫ সালের ৩০ অক্টোবর তাঁর গোপনে বিয়ে হয়। কিন্তু এরপর থেকে তিনি বাবার বাড়িতেই থাকতেন। তিনি তিন মাসের অন্তঃসত্ত্বা। এরপর তাঁকে শ্বশুরবাড়িতে তুলে নিতে জনিকে চাপ দেন। তখন জনি বিয়ের বিষয়টি অস্বীকার করেন। এই পরিস্থিতিতে ৭ জুলাই জনির বন্ধু একই এলাকার সাইফার শেখ তাঁকে জনির মালিকানাধীন নওয়াপাড়া বাজারের আল সেলিম নামের হোটেলে যেতে বলেন। সেখানে গেলে জনির বন্ধু সাইফার, সুমন, আজিম ও রুবেল তাঁর গর্ভপাত ঘটানোর চেষ্টা করেন। এতে ব্যর্থ হয়ে তাঁকে ধর্ষণ করেন। এ ঘটনায় অভয়নগর থানায় গেলে মামলা নেওয়া হয়নি। পরে যশোরের মুখ্য বিচারিক হাকিম আদালত এবং নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে দুটি মামলা করা হয়েছে।

অভয়নগর থানার ওসি আনিসুর রহমান বলেন, ধর্ষণের শিকার কোনো নারী মামলা করতে থানায় আসেননি।

জনি সরদার বলেন, ওই নারীর সঙ্গে তাঁর বিয়ে হয়নি। ওই নারীর গর্ভের সন্তানের তিনি পিতা নন। বন্ধুদের দিয়ে ধর্ষণ করানোর বিষয়টি জানতে চাইলে জনি বলেন, এ বিষয়ে তাঁর কিছুই জানা নেই।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com