1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
শিরোনাম:
শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচতে নবীজির শেখানো ৭ আমল সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন কাশীনাথ দাশ তালুকদার স্মরণোৎসব অনুষ্ঠিত সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান

ফেসবুকে মরা ছাগলের খবর শেয়ার করায়, সাংবাদিক গ্রেফতার

  • Update Time : মঙ্গলবার, ১ আগস্ট, ২০১৭
  • ২১৫ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনের ৫৭ ধারার মামলায় খুলনায় এক সাংবাদিককে গ্রেফতার করা হয়েছে।

মামলা হওয়ার কয়েক ঘণ্টার মাথায় গতকাল সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে ডুমুরিয়া উপজেলা সদরের বাসা থেকে ওই সাংবাদিককে গ্রেপ্তার করা হয়।

গ্রেফতার হওয়া সাংবাদিকের নাম আব্দুল লতিফ মোড়ল। তিনি খুলনার স্থানীয় দৈনিক প্রবাহের ডুমুরিয়া উপজেলা প্রতিনিধি।

ডুমুরিয়া থানার পুলিশ জানায়, গতকাল রাত নয়টার দিকে সুব্রত ফৌজদার নামের এক ব্যক্তি লতিফের বিরুদ্ধে ৫৭ ধারায় মামলাটি করেন। পরে আসামিকে গ্রেফতার করা হয়।

সুব্রত নিজেও একজন সাংবাদিক। তিনি যশোর থেকে প্রকাশিত দৈনিক স্পন্দন পত্রিকার ডুমুরিয়া উপজেলা প্রতিনিধি।

পুলিশ ও স্থানীয় সূত্রের ভাষ্য, গত ২৯ জুলাই মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ তাঁর নিজ এলাকা ডুমুরিয়ায় কয়েকজন দুস্থ ব্যক্তির মাঝে হাঁস, মুরগি ও ছাগল বিতরণ করেন। জুলফিকার আলী নামের এক ব্যক্তির পাওয়া ছাগল এদিন রাতে মারা যায় বলে বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। এই খবর ফেসবুকে শেয়ার করার অভিযোগে লতিফের বিরুদ্ধে ৫৭ ধারায় মামলা করেন সুব্রত।
ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস বলেন, মামলার এজাহারে বলা হয়েছে, প্রতিমন্ত্রীর বিতরণ করা ছাগল মারা যাওয়াসংক্রান্ত সংবাদ ফেসবুকে শেয়ার করেছেন লতিফ। এতে প্রতিমন্ত্রীর সম্মান ক্ষুণ্ন হয়েছে।

ওসি সুকুমার বিশ্বাস বলেন, মামলার সঙ্গে কিছু নথি জমা দিয়েছেন বাদী। নথিতে সংশ্লিষ্ট সংবাদ ফেসবুকে শেয়ার দেওয়ার আলামত রয়েছে। মামলার পর প্রাথমিক তদন্তের ভিত্তিতে আসামি লতিফকে গ্রেপ্তার করা হয়। তদন্ত চলবে।

সুত্র-প্রথম আলো।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com