1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
শিরোনাম:
শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচতে নবীজির শেখানো ৭ আমল সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন কাশীনাথ দাশ তালুকদার স্মরণোৎসব অনুষ্ঠিত সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান

তুফানের ভাই মতিন যুবলীগ থেকে বহিষ্কার

  • Update Time : মঙ্গলবার, ১ আগস্ট, ২০১৭
  • ২৭৬ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: বগুড়া পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মতিন সরকারকে মঙ্গলবার দল থেকে বহিষ্কার করা হয়েছে। যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেন। অনৈতিক কার্যকলাপের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মতিন সরকারকে বহিষ্কার করা হয় বলেও তিনি জানান।

মতিন সরকার বগুড়া জেলা ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক আর শহর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। বগুড়ায় ছাত্রীকে ক্যাডার দিয়ে তুলে নিয়ে ধর্ষণ ও চুল কেটে দেওয়া মামলার আসামি তুফান সরকারের বড় ভাই তিনি। তাঁর আশ্রয়েই তুফান সরকার বগুড়া শহরে বেপরোয়া হয়ে ওঠেন বলে শহরের বাসিন্দারা জানান।

বগুড়া আওয়ামী লীগের অনেক নেতা বলেছেন, সাম্প্রতিক সময়ে বগুড়া শহর ও তার আশপাশে যেসব চাঁদাবাজি, মাদক ব্যবসা, জমি দখলের ঘটনা ঘটছে, তার সবকিছুরই মূলে আছেন মতিন সরকার। এসব করেই হঠাৎ শত শত কোটি টাকার মালিক তিনি। মতিন সরকার র‍্যাবের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। তাঁর বিরুদ্ধে ৪টি হত্যাসহ ৯টি মামলা বিচারাধীন। একটি অস্ত্র মামলায় তাঁর ২৭ বছরের সাজা হয়েছিল। উচ্চ আদালতের নির্দেশে তা স্থগিত আছে।

এ পর্যন্ত আবদুল মতিনকে পুলিশ চারবার, র‌্যাব দুবার এবং যৌথ বাহিনী একবার গ্রেফতার করেছে।
সুত্র-প্রথম আলো

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com