1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
শিরোনাম:
অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা

বাবার লাথিতে ১১ মাসের শিশুর মৃত্যু!

  • Update Time : বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০১৭
  • ২২৮ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: মুন্সীগঞ্জ সিরাজদিখান উপজেলায় পারিবারিক কলহের জেরে বাবার লাথিতে ১১ মাস বয়সী ছেলে বায়েজিদ মারা গেছে।

বৃহস্পতিবার সকালে উপজেলার মালখানগর ইউনিয়নের নাটেশ্বর গ্রামে এ ঘটনা ঘটে।

ঘটনার পর নিহত শিশুটির বাবা রফিকুল ইসলাম সেন্টু এলাকা ছেড়ে পালিয়েছে।

সিরাজদিখান থানার পরিদর্শক (তদন্ত) মফিজুর রহমান জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে রফিকুলের স্ত্রী শারমীন আক্তার ১১ মাস বয়সী ছেলে বায়োজীদকে নিয়ে শুয়েছিলেন। পারিবারিক কলহের জের ধরে রফিকুল ইসলাম সেন্টু খাটের উপর ওঠে শারমীনকে লাথি মারতে যায়। কিন্তু লাথিটি ছেলের বুকে লাগে। এতে শিশু বায়োজিদ অজ্ঞান হয়ে যায়।

তাকে সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইছাপুরাতে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশু বায়োজিদকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, শিশুটির লাশ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com