1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচতে নবীজির শেখানো ৭ আমল সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন কাশীনাথ দাশ তালুকদার স্মরণোৎসব অনুষ্ঠিত সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান

৯ মাসের শিশুকে আগুন পুড়িয়ে মারল পাষণ্ড বাবা

  • Update Time : শনিবার, ৫ আগস্ট, ২০১৭
  • ৩০১ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: সোনারগাঁয়ের জামপুর ইউনিয়নের পাকুন্দা এলাকায় জান্নাতুল নামের ৯ মাসের কন্যা সন্তানকে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে পুড়িয়ে মারার অভিযোগ উঠেছে তারই বাবার বিরুদ্ধে।

এ ঘটনায় শুক্রবার (৪ আগস্ট) সন্ধ্যায় নিহত জান্নাতুলের নানী সাজিয়া বেগম বাদী হয়ে ৩ জনকে আসামি করে সোনারগাঁও থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। তবে শুক্রবার থেকে পাষণ্ড বাবাসহ বাড়ির লোকজন আগে থেকেই পালিয়ে যায়।

সোনারগাঁও থানায় দায়ের করা অভিযোগ থেকে জানা যায়, উপজেলার জামপুর ইউনিয়নের পাকুণ্ডা গ্রামের মর সিকম আলীর ছেলে বৈদ্যুতিক মিস্ত্রি জহিরুল ইসলামের সাথে কুমিল্লা চান্দিনা উপজেলার কেশেরা গ্রামের আব্দুল মালেকের কন্যা কুলসুমের সঙ্গে বিয়ে হয়। বিয়ের এক বছর পর তাদের সংসারে মেয়ে সন্তান জন্ম নেওয়ায় বাবা জহিরুল ইসলাম ক্ষিপ্ত হয়ে উঠে। এ নিয়ে পরিবারে দ্বন্দ্ব দেখা দেয়। পরে স্থানীয়দের মাধ্যমে বিচার সালিশ করে কুলসুম স্বামীর বাড়ি পাকুণ্ডায় মেয়ে সন্তান জান্নাতুলকে নিয়ে আসেন।

গত ৩০ জুলাই রবিবার রাত সাড়ে ১১টায় তার স্বামী জহিরুল ইসলাম ঘরে এসে পরিকল্পিতভাবে ৯ মাসের কন্যা সন্তান ঘুমের মধ্যে জান্নাতুলের গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এ সময় মা কুলসুম আগুন থেকে তার সন্তানকে বাঁচাতে ঝাঁপিয়ে আহত হন। শিশু জান্নাতকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার কথা বলে রাস্তা থেকে ফিরিয়ে এনে বাড়িতেই কবিরাজি চিকিৎসা করায় তার পরিবার।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com