1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে জগন্নাথপুরে বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাস্তায় দাঁড়িয়ে ভাঙচুর করার রাজনীতির দিন এখন নেই: প্রধানমন্ত্রী তাহিরপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলায় যুবক নিহত, আহত ৪ জগন্নাথপুরে নৌকাডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করলেন এমপি, দিলেন অনুদান জগন্নাথপুরে শফিকুল আহমদ ভূঁইয়া ইসলামিক সেন্টারে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জগন্নাথপুর ক্রিকেট অ্যাসোসিয়েশনের ভোটযুদ্ধ কাল:ভোটারের রায়ের অপেক্ষা সিলেটে ট্রিপল মার্ডার,বাবা-মায়ের শেষ বিদায়ে প্রবাসী সন্তানরা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ আজ আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর ইসলামের দৃষ্টিতে বন্ধুত্ব ও বিরোধের মানদণ্ড

লতিফ সিদ্দিকীর শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

  • Update Time : শুক্রবার, ২৯ মে, ২০১৫
  • ৯৬৩ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডকটম ডেস্ক :: পবিত্র হজ ও তাবলিগ জামাত নিয়ে কটূক্তিকারী আব্দুল লতিফ সিদ্দিকীর শাস্তির দাবিতে শুক্রবার রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী আন্দোলন ঢাকা মহানগরী শাখা। শুক্রবার বাদ জুমা বায়তুল মোকাররম উত্তর গেইটে এ বিক্ষোভ, মিছিল ও সমাবেশ অনুষ্টিত হয় ।
একই দাবিতে রাজধানীর লালবাগে বিক্ষোভ, মিছিল ও সমাবেশ করেছে হেফাজতে ইসলাম। শুক্রবার বাদ জুমা এ বিক্ষোভ, মিছিল ও সমাবেশ করেন তারা ।
ইসলামী আন্দোলনের ঢাকা মহানগর সভাপতি অধ্যাপক হাফেজ মাওলানা এটিএম হেমায়েত উদ্দিনের সভাপতিত্বে এবং নগর সেক্রেটারি মাওলানা আহমদ আবদুল কাইয়ূমের পরিচালনায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ, যুগ্ম মহাসচিব অধ্যাপক মাহবুবুর রহমান, নগর সহ-সভাপতি আলহাজ্ব আলতাফ হোসেন, মাওলানা এবিএম জাকারিয়া, দক্ষিণ মেয়র প্রার্থী আলহাজ্ব আব্দুর রহমান, উত্তর মেয়র প্রার্থী অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ প্রমুখ।
অন্য দিকে হেফাজতে ইসলামের উপদেষ্টা মাওলানা আবদুল লতীফ নেজামীর সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন- হেফাজতের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা জাফরুল্লাহ খান, হেফাজতের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুফতী ফয়জুল্লাহ, মুফতী তৈয়্যেব হোসাইন, মাওলানা জসিম উদ্দীন, মাওলানা আবদুল করীম, মাওলানা আবুল কাশেম, মাওলানা সুলতান মুহিউদ্দীন, মাওলানা আব্দুল আজিজ, মাওলানা আনম আহমদুল্লাহ প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com