1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:
‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল

ছাত্রদলে কোনো অছাত্র থাকতে পারবে না : নাছির চৌধুরী

  • Update Time : শুক্রবার, ১৮ আগস্ট, ২০১৭
  • ২৪৫ Time View

দিরাই প্রতিনিধি ::
দিরাই-শাল্লার সাবেক সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরী বলেছেন, ছাত্রদলে কোনো অছাত্র থাকতে পারবে না। ছাত্রদলের নেতৃত্ব দিবে মেধাবী ছাত্ররা। তাই আমরা উপজেলা ছাত্রদলের মতো আজ করিমপুর ইউনিয়ন ছাত্রদলের নেতৃত্ব একঝাঁক মেধাবী ছাত্রের হাতে তুলে দিলাম।
বৃহস্পতিবার দুপুরে দিরাই উপজেলার করিমপুর ইউনিয়ন ছাত্রদলের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মো. কামরুজ্জামান, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাপ মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান ছবি চৌধুরী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন চৌধুরী, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আবু সাঈদ চৌধুরী, ছাত্রনেতা সুপ্রিম কোর্টের আইনজীবী ইকবাল হোসেন চৌধুরী, করিমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রহিম মাস্টার, সাধারণ সম্পাদক পংকজ দাস।
সম্মেলন উদ্বোধন করেন উপজেলা ছাত্রদলের সভাপতি শাহ আলম। প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জুনায়েদ মিয়া।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন করিমপুর উপজেলা যুবদল নেতা জুবের সরদার দিগন্ত, ইউনিয়ন যুবদলের সভাপতি ইকবাল হোসেন চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের সভাপতি ডালিম সরদার, কৃষক দলের সভাপতি ফয়েজ আহমেদ, ছাত্রদল নেতা সাহিদুর রহমান, হুমায়ুন রশীদ, খোকন, আনহার প্রমুখ।
সভা শেষে নাছির চৌধুরী সাহিদুর রহমানকে সভাপতি, খোকন মিয়াকে করিমপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ঘোষণা করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com