1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
শিরোনাম:
রাস্তায় দাঁড়িয়ে ভাঙচুর করার রাজনীতির দিন এখন নেই: প্রধানমন্ত্রী তাহিরপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলায় যুবক নিহত, আহত ৪ জগন্নাথপুরে নৌকাডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করলেন এমপি, দিলেন অনুদান জগন্নাথপুরে শফিকুল আহমদ ভূঁইয়া ইসলামিক সেন্টারে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জগন্নাথপুর ক্রিকেট অ্যাসোসিয়েশনের ভোটযুদ্ধ কাল:ভোটারের রায়ের অপেক্ষা সিলেটে ট্রিপল মার্ডার,বাবা-মায়ের শেষ বিদায়ে প্রবাসী সন্তানরা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ আজ আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর ইসলামের দৃষ্টিতে বন্ধুত্ব ও বিরোধের মানদণ্ড এসএসসির রেজাল্ট দেখতে বেরিয়ে নিখোঁজ পরীক্ষার্থী ৪ দিন পর উদ্ধার

মসজিদের গেইট নিয়ে পূর্ব বিরোধের জের ধরে বুধরাইলে গুলিবর্ষণ সংঘর্ষ যুবলীগ নেতাসহগ্রেফতার ২

  • Update Time : শুক্রবার, ২৫ আগস্ট, ২০১৭
  • ২৪৫ Time View

স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের পূর্ব বুধরাইল গ্রামে মসজিদের গেইট নির্ণাণকে কেন্দ্র করে বৃহস্পতিবার বিকেলে পূর্ব বিরোধের জের ধরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষে কমপক্ষে ৫ জন আহত হয়েছেন। পুলিশ দু,পক্ষের দুজনকে গ্রেফতার করেছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায় বুধরাইল (নোয়াগাঁও)গ্রামের হারুন মিয়া ও সিরাজুল ইসলাম খানের মধ্যে পূর্ব বিরোধের জের ধরে মসজিদের গেইট নির্ণাণ নিয়ে বিরোধ চলছিল। গতকাল বৃহস্পতিবার দু.পক্ষের লোকজন তুচ্চ বিষয় নিয়ে কথাকাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এসময় কয়েক রাউন্ড গুলি ছুঁড়া হয়। খবর পেয়ে জগন্নাথপুর থানার ওসি হারুণ রশিদ চৌধুরীর নেতৃত্বে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এবং উভয়পক্ষের দুজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন সিরাজুল ইসলাম খানের পক্ষে আকলুল মিয়া (৩৩) ও হারুন মিয়ার পক্ষে উপজেলা যুবলীগ সাংগঠনিক সম্পাদক জুবেদ খান(২৮)।
সংঘর্ষে আহত তজমুল খান (৩৬), সিরাজুল ইসলাম খাঁন(৬০),ও তোফাজ্জুল খাঁন (৩০) মজমিল খাঁন (৩৮)কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
জগন্নাথপুর থানা অফিসার ইনচার্জ হারুন অর রশিদ জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, গুলাগুলির খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দু.পক্ষের দুজনকে আটক করেছি। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com