1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
শিরোনাম:
অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা

অজ্ঞান পার্টির কবলে পুলিশ সদস্যসহ চারজন

  • Update Time : শনিবার, ২৬ আগস্ট, ২০১৭
  • ২৩০ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক ::
রাজধানীতে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে পুলিশ সদস্য ও ব্যাংক কর্মকর্তাসহ চারজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার তাঁদের বিভিন্ন স্থান থেকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

তেজগাঁও থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান জানান, পুলিশ কারওয়ান বাজার থেকে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের কর্মকর্তা কাজী ইরফান (২৭) ও বাংলাদেশ কমার্স ব্যাংকের কর্মকর্তা মো. মাসুমকে (২৭) উদ্ধার করে আজ রাতে হাসপাতালে ভর্তি করে। তাঁরা দুজন গোপীবাগে একসঙ্গে থাকেন। দুজনের গ্রামের বাড়ি চট্টগ্রামের কটিয়াদীতে।

অপরদিকে ডেমরা থানার কনস্টেবল কবির হোসেন (৪২) ছুটি কাটিয়ে বরগুনা গ্রামের বাড়ি থেকে কর্মস্থলে ফেরার পথে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন। তাঁকে সায়েদাবাদ এলাকা থেকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে ওয়ারী থানার পুলিশ। ওই থানার সহকারী পরিদর্শক (এএসআই) আবদুল বাতেন জানান, কবির হোসেনকে লোকজন উদ্ধার করে ডিসি অফিসে নিয়ে আসে। সেখান থেকে আজ রাত ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে।

এদিকে রাজধানীর মধ্যবাড্ডা এলাকার পান ব্যবসায়ী নাসির উদ্দিন (৪০) অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন। তিনি শনিবার বেলা ১১টার দিকে মালামাল কিনতে শ্যামবাজারের উদ্দেশ্যে বের হন। দীর্ঘ সময় পরও স্বজনেরা তাঁর খোঁজ পাচ্ছিলেন না। খোঁজাখুঁজির একপর্যায়ে হাসপাতালে এসে তাঁকে শনাক্ত করেন তাঁর ভাই আবু কালাম।

এদিকে হাসপাতালের ৭০১ নম্বর ওয়ার্ডে ভর্তি আছেন অজ্ঞান পার্টির খপ্পরে পড়া এক ব্যক্তি। তাঁর বয়স আনুমানিক ৬০ / ৬৫ বছর। তিন দিনেও তাঁর চেতনা ফেরেনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com