1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনাম:
সিলেট স্বামী-স্ত্রীসহ ৩ জনের লাশ উদ্ধার সহসাই খুলছে না হরমুজ প্রণালি, বাড়ছে তেলের দাম সিলেটে পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, প্রথম স্ত্রীসহ আটক স্বামী জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

বিদ্যুতায়নের উদ্বোধনকালে ব্যারিস্টার ইমন- উন্নয়ন নিশ্চিত করতে আগামী নির্বাচনে নৌকায় ভোট দিন

  • Update Time : শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৭
  • ৩১৫ Time View

স্টাফ রিপোর্টার
সদর উপজেলার সুরমা ইউনিয়নের সৈয়দপুর-সাহেবনগর ও মুসলিমপুর গ্রামে পল্লী বিদ্যুতায়নের উদ্বোধন হয়েছে। বিকাল সাড়ে ৪ টায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন এই নতুন বিদ্যুৎ লাইনের উদ্বোধন করেন
পরে ইউনিয়নের বালাকান্দা বাজার মাঠে এই উপলক্ষে আয়োজিত জনসভায় সভাপতিত্ব করেন- সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোবারক হোসেন। অ্যাডভোকেট নূরে আলম সিদ্দিকী উজ্জ্বল ও স্থানীয় নেতা ডা. রফিকের সঞ্চালনায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন- প্রবীণ আইনজীবী ও দলীয় নেতা অ্যাডভোকেট আপ্তাব উদ্দিন, অ্যাডভোকেট আলী আমজাদ, অ্যাডভোকেট রইছ উদ্দিন, অ্যাডভোকেট নান্টু রায় পিপি, আওয়ামী লীগ নেতা করুণা সিন্ধু চৌধুরী বাবুল, জেলা পরিষদ সদস্য অ্যাডভোকেট আবুল আজাদ রোমান, জেলা কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদির শান্তি মিয়া, জেলা শ্রমিকলীগের আহ্বায়ক সেলিম আহমদ, দলীয় নেতা মফিজুল হক,
অ্যাডভোকেট মলয় চক্রবর্তী রাজু প্রমুখ।
বিদ্যুৎ লাইন উদ্বোধনের পর এলাকাবাসীর সমাবেশে ব্যারিস্টার এম এনামুল কবির ইমন বলেন,‘উন্নয়ন নিশ্চিত করতে আগামী জাতীয় নির্বাচনে নৌকা প্রতীকের বিজয় নিশ্চিত করতে হবে। জাতির জনকের জ্যেষ্ঠ কন্যা ফজরের নামাজ পড়ে দেশের মানুষের জন্য কাজ শুরু করেন এবং গভীর রাত পর্যন্ত মানুষকে নিয়েই চিন্তা করেন। স্বপ্নের সোনার বাংলা গড়া তাঁর স্বপ্ন। তিনি গ্রাম-বাংলার প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ দেখতে চান। প্রতিটি সন্তান যেন স্কুলে যায়, সেটি দেখতে চান। আমরা তাঁর আকাঙ্খা বাস্তবায়নের জন্য কর্মী হিসাবে আপনাদের কাছে এসেছি। আপনাদের ¯েœহ-মমতা ও ভালবাসা পেলে বার বার আসবো। সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করবো।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com