1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা

মোবাইলে প্রেম, অতঃপর…

  • Update Time : সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৭
  • ২২৪ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক ::
মোবাইলে কথোপকথন অতঃপর প্রেম। আর প্রেমের টানে প্রেমিকার বাড়িতে আসা প্রেমিককে উত্তম-মধ্যম দিয়ে পুলিশে দিলেন প্রেমিকার পরিবার। ঘটনাটি ঘটে উপজেলার বড়দরগাহ্ ইউনিয়নের দানিয়ালের পাড়া গ্রামে।
পুলিশ ও গ্রামবাসী জানায়, রাজশাহী চারঘাট উপজেলার ভায়া লক্ষীপুর গ্রামের আব্দুস ছালাম মিয়ার ছেলে ১ সন্তানের জনক সাদেকুল হক ওরফে সজীব (২৪) এর সঙ্গে পীরগঞ্জের দানিয়ালের পাড়ার আব্দুর ছাত্তার মিয়ার ষোড়শী কন্যা ছালমা খাতুনের মোবাইল মিসকলের সূত্র ধরে ৬ মাস আগে পরিচয় ঘটে। মোবাইলে কথোপকথনে প্রথমে পরিচয় তারপর প্রেম। আর সেই প্রেমের টানে প্রেমিক সাদেকুল হক সজীব গত মঙ্গলবার বিকালে ছালমার বাড়িতে ছুটে আসে। এদিকে ছালমার পরিবার খোঁজ নিয়ে জানতে পারে সাদেকুল হক সজীব বিবাহিত এবং সে ১ পুত্র সন্তানের জনক। এতে তারা ক্ষিপ্ত হয়ে প্রেমিক সাদেকুল হক সজীবকে উত্তম-মধ্যম দিয়ে বুধবার সকালে ভেন্ডাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রে দেয়। গভীর রাতে পুলিশ প্রেমিক যুবককে তার পরিবারের লোকজনের জিম্মায় তাকে ছেড়ে দেন। এ ব্যাপারে ভেন্ডাবাড়ী পুলিশ তদন্ত কেন্দের ইনচার্জ সুশান্ত (পরিদর্শক) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাদী পক্ষের কোন অভিযোগ না থাকায় মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেয়া হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com