1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার

বিশ্বনাথে থানা কমপ্লেক্স থেকে বিষধর সাপ উদ্ধার

  • Update Time : মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০১৭
  • ১৯৫ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক::
সিলেটের বিশ্বনাথে সোমবার দুপুরে থানার কম্পাউন্ড থেকে পঙ্কি আলদ নামের ৫ ফুট লম্বা ১টি বিষধর সাপ উদ্ধার করেছেন সর্পরাজ ইব্রাহিম আলী। গত শনিবার সকালে থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামসুদ্দোহা পিপিএম থানা কম্পাউন্ডের ভিতরে থাকা নিজ বাস ভবনে বিষাক্ত সাপটি দেখতে পান। রবিবার রাতে থানা কম্পাউন্ডের ভিতরে পুলিশ সদস্যরা আরো একটি বিষধর সাপ দেখতে পান। ফলে পুলিশ কর্মকর্তাদের মধ্যে বিরাজ করে সাপ আতংক।

এরপর থানার ওসি সাপ ধরতে সর্পরাজ ইব্রাহিম আলীর সাথে যোগাযোগ করলে সোমবার সকালে সহযোগীদের নিয়ে থানায় উপস্থিত হয়ে বিকেল ৪টা পর্যন্ত চেষ্টা চালিয়ে তন্ত্রমন্ত্র দিয়ে পঙ্কি আলদ নামের বিষধর সাপটি ধরেন।

এসময় স্থানীয় সাংবাদিকরা ছাড়াও সর্পরাজ ইব্রাহিমের সঙ্গে ছিলেন- সর্পরাজের তারপুত্র মাইদুল হোসেন, আল মামুন, ভাতিজা শরীফ উদ্দিন ও রাজু মিয়া।

‘সাপ মানুষের শত্রু নয়, বন্ধু। বরং সাপের চেয়ে মানুষের বড় শত্রু হচ্ছে মানুষ’ দাবি করে সর্পরাজ ইব্রাহিম আলী বলেন, মায়া রাজ্যে সাধনা করে ১৮ বছর বয়স থেকে সাপ ধরে আসছি। আমার সাধনা ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সাপ ধরা ও সাপ পোষার পাশাপাশি বনজ ঔষধের মাধ্যমে মানুষের উপকার করে আসছি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com