1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
শিরোনাম:

জগন্নাথপুরের সীমান্তবর্তী কামরীবিচে সাপেড় কামড়ে এক যুবকের মৃত্যু

  • Update Time : শুক্রবার, ২০ অক্টোবর, ২০১৭
  • ২৫৩ Time View

স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জের দিরাই উপজেলায় সাপেড় কামড়ে এক যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে। সে জগন্নাথপুর উপজেলার সীমান্তবর্তী দিরাইর জগদল ইউনিয়নের কামরীবিচ গ্রামের সমছুল ইসলামের ছেলে সুমন মিয়া (২০)।

জানাযায়, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার দিকে বাড়ীর পার্শবর্তী হাওরে মাছ শিকার করতে যায় সুমন মিয়া। তখন তার পায়ে বিষধর সাপে কামড় দিলে মাঠিতে লুঠিয়ে পড়ে ব্যথায় চিৎকার শুরু করে। পরিবারের লোকজন তাকে রাত সাড়ে দশটায় জগন্নাথপুর উপজেলা হাসপাতালে নিয়ে আসা হলে দায়িত্বরত চিকিৎসক

জগন্নাথপুর উপজেলা হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক মির্জা মুহাম্মদ আলী খাঁন জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে মৃত্যুর সত্যত্য নিশ্চিত করে বলেন, তাকে বিষধর সাপে কামড় মেরেছে। হাসপাতালে নিয়ে আসার আগে তার মৃত্যু হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com