1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
শিরোনাম:
সিলেট স্বামী-স্ত্রীসহ ৩ জনের লাশ উদ্ধার সহসাই খুলছে না হরমুজ প্রণালি, বাড়ছে তেলের দাম সিলেটে পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, প্রথম স্ত্রীসহ আটক স্বামী জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

থানায় বিয়ে!

  • Update Time : রবিবার, ২৯ অক্টোবর, ২০১৭
  • ২২০ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক ::
প্রথমে মোবাইলের মাধ্যমে পরিচয়। তারপর প্রণয়। দীর্ঘদিনের সেই প্রণয়কে পরিণয়ে রূপ দিতে অজানার উদ্দেশ্যে পাড়ি জমাতে গিয়ে পুলিশের হাতে আটক হয়ে তাদেরই মধ্যস্থতায় পরিণয় হয়েছে খোদ থানাতেই। শনিবার এই ঘটনাটি ঘটেছে সিলেটের বিশ্বনাথে।

জানা গেছে, উপজেলার গন্ধারকাপন গ্রামের সুহেল মিয়ার ছেলে আমিনুর রহমান ও ধোপাখোলা গ্রামের শিপন মিয়ার মেয়ে ইয়াছমিন বেগমের মধ্যে দীর্ঘদিন ধরে মন দেয়া-নেয়া চলছিল। মোবাইলের মাধ্যমে তাদের পরিচয়ের সূত্রপাত হয়। প্রায় তিন মাস পূর্বে আমিন-ইয়াছমিন ঘর ছেড়ে অজানার উদ্দেশ্যে পাড়ি জমায়। শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সরিষপুর ইয়াছির আলীর কলোনি থেকে তাদেরকে আটক করে থানা পুলিশ।

শনিবার সকালে উভয় পরিবারের সম্মতিতে ৫০ হাজার টাকা দেন মোহরে থানাতেই বিয়ে পড়ানো হয় প্রেমিকজুটি আমিন-ইয়াছমিনের। বিয়েতে পুলিশ কর্মকর্তা, স্থানীয় গণমাধ্যমকর্মী ও ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ ঘটনার সত্যতা স্বীকার করেন থানার এএসআই জামাল খান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com