1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১১:১৬ অপরাহ্ন

তাহিরপুরে প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় ছাত্রীকে ধর্ষণের চেষ্টা: যুবক গ্রেফতার

  • Update Time : বুধবার, ১৫ নভেম্বর, ২০১৭
  • ২৩১ Time View

তাহিরপুর প্রতিনিধি :: তাহিরপুরে প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় ৯ম শ্রেনীর এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করেছে এক যুবক। যুবকের নাম আব্দুল লতিব (২৩)। সে উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের সীমান্তবর্তী বিরেন্দ্রনগর গ্রামের সুরত আলীর ছেলে। তার বিরুদ্ধে বখাটেপনার অভিযোগ রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তাহিরপুর সীমান্তবর্তী বাগলী উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্রীকে বিরেন্দ্রনগর গ্রামের আব্দুল লতিব বেশ কয়েকদিন ধরে প্রেমের প্রস্তাব দিয়ে আসছে। ওই ছাত্রী সে প্রস্তাব প্রত্যাখান করে।

বুধবার সকাল ৯টার দিকে ওই ছাত্রী নিজ বাড়ি থেকে বিদ্যালয়ে আসার পথে ইন্দ্রপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সামনে বখাটে লতিব তাকে আটক করে এবং আবার তাকে প্রেমের প্রস্তাব দেয়। এতে ওই ছাত্রী রাজি না হওয়ায় তার উপর ক্ষিপ্ত হয়ে বই খাতা মাটিতে চুড়ে ফেলে প্রকাশ্যেই তার উপর ঝাঁপিয়ে পড়ে।

এসময় তার শ্লীলতাহানি করে সে। ধর্ষণের চেষ্টা করে। এসময় ওই ছাত্রীর চিৎকার শুনে পথচারীরা উদ্ধারের জন্য এগিয়ে আসলে লতিব তাদের দেশীয় অস্ত্র দিয়ে দাওয়া করে। এক পর্যায়ে ওই ছাত্রীর বিদ্যালয়ে সংবাদ পৌছলে ম্যানিজিং কমিটির লোকজন, শিক্ষক ও ছাত্ররা ঘটনাস্থল গিয়ে আব্দুল লতিবের কাছ থেকে ঐ ছাত্রীকে উদ্ধার করে এবং তাকে গণপিটুনি দিয়ে বিদ্যালয়ে নিয়ে এসে পুলিশে সোপর্দ করে।

ট্যাকেরঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসআই ইমাম হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, বখাটে লতিবকে গ্রেফতার করা হয়েছে, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com