1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
শিরোনাম:
শেখ হাসিনার দেশে ফেরার কোনো সম্ভাবনা নেই: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জগন্নাথপুর আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা: মাদক ও চুরি রোধে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন আওয়ামী লীগের ‘কর্মসূচি’ ঘিরে দেশ জুড়ে সতর্কতা বিভক্তি দূর করে কোরআনের পথে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মিজানুর রহমান আজহারীর শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচতে নবীজির শেখানো ৭ আমল সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন কাশীনাথ দাশ তালুকদার স্মরণোৎসব অনুষ্ঠিত সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান

পাথর কোয়ারি নিয়ে আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষে আহত-৩০

  • Update Time : রবিবার, ৩ ডিসেম্বর, ২০১৭
  • ৩০৫ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক ::
সিলেটের জৈন্তাপুরে শিবপুর পাথর কোয়ারিতে আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের দুইপক্ষের সংঘর্ষে আহত হয়েছেন ৩০ জন।

রোববার সকাল ১১টায় দিকে এ ঘটনা ঘটে। এসময় উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হন।

আহতদের জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও গুরুতর আহত অবস্থার চারজনকে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জানা যায়, কোয়ারির জমি দখল কেন্দ্র করে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিয়াকত আলী এবং স্থানীয় দরবসত ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি কামাল আহমেদের বিরোধ চলে আসছিল। তারই জের ধরে রোববার উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল জাকির।

তিনি বলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কামাল ও সাধারণ সম্পাদক লিয়াকত পক্ষের লোকজনের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাথর ছোঁড়াছুড়ির ঘটনা ঘটে। তাৎক্ষণিক পুলিশের উপস্থিতে বড় কোন দুর্ঘটনা ঘটেনি। এসময় ঘটনাস্থল থেকে পুলিশ দু’পক্ষের লোকজনকে সরিয়ে দিয়েছে। বর্তমানে সেখানে বিপুল পরিমাণে পুলিশ মোতায়েন রয়েছে।

বর্তমানে সেখানকার পরিস্থিতি শান্ত রয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

এদিকে সংঘর্ষের আশঙ্কায় গতকাল শনিবার দুপুরে শিবপুর পাথর কোয়ারি এলাকায় ১৪৪ ধারা জারি করে উপজেলা প্রশাসন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com