1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
শেখ হাসিনার দেশে ফেরার কোনো সম্ভাবনা নেই: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জগন্নাথপুর আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা: মাদক ও চুরি রোধে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন আওয়ামী লীগের ‘কর্মসূচি’ ঘিরে দেশ জুড়ে সতর্কতা বিভক্তি দূর করে কোরআনের পথে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মিজানুর রহমান আজহারীর শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচতে নবীজির শেখানো ৭ আমল সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন কাশীনাথ দাশ তালুকদার স্মরণোৎসব অনুষ্ঠিত সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান

সিলেট নগরীতে শীতবস্ত্র বিতরণ

  • Update Time : রবিবার, ৩ ডিসেম্বর, ২০১৭
  • ৩০৯ Time View

সাংবাদিক, বিশিষ্ট ব্যবসায়ী ও তরুণ সমাজসেবক সলমান আহমদ চৌধুরীর জন্মদিন উপলক্ষ্যে সিলেট নগরীর ১নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় অসহায় মানুষের মধ্যে শীত বস্ত্র বিতরণ ২য় দিনের মত অব্যাহত রয়েছে। আজ রবিবার বিকেলে রাজারগলি,দর্শন দেউড়ী এলাকার বিভিন্ন স্থানে এই শীত বস্ত্র বিতরণ করেন তিনি। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রেইনবো ইভেন্টের প্রতিষ্ঠাতা সদস্য জাহেদ আহমদ সানি, শাহরিয়ার আহমদ, রেইনবো ইভেন্টের ডাইরেক্টর মোনসাদ হোসাইন চৌধুরী,ছাত্রনেতা ওয়াসী মিলাদ চৌধুরী, বাশার চৌধুরী, মামুন হুসাইন, ফেরদৌস খান নাঈম। সাংবাদিক শাহরিয়ার চৌধুরী সাব্বির, এলাকাবাসীর পক্ষে ছিলেন আব্দুল মতিন,আবির আহমদ সহ আরো অনেকে। বিতরণকালে সলমান চৌধুরী বলেন, অসহায় মানুষের খেদমত করাও একটা ইবাদাত। আমার এলাকার মানুষেরা টিনের ঘরে থাকবে, শীতে কষ্ট করবে আর আমরা দালান কাঠোর ভিতরে থেকে আরাম করব সেটা কি হয়। এলাকার উন্নয়নের স্বার্থে সব সময় এলাকাবাসীর পাশে ছিলাম, সাধ্যমত সহযোগিতা করেছি, আগামীতেও এলাকাবাসীর সুখে-দুঃখে পাশে থাকব বলেও প্রতিশ্রুতি দেন তিনি। গতকাল শনিবার জন্মদিনের প্রথম দিনে দরগা মহল্লা ও মিরের ময়দান এলাকায়ও শীত বস্ত্র বিতরণ করেন তিনি। উল্লেখ্য যে, এর আগেহ ২০১৬ সালের সিলেট সরকারী শিশু পরিবারের (এতিম শিশু) সদস্যদর নিয়ে জন্মদিন পালন করেন তিনি। আগামী সপ্তাহে ওয়ার্ডের অন্যান্য এলাকায়ও তিনি শীত বস্ত্র বিতরণ করবেন বলেও জানান তিনি।
প্রেস বিজ্ঞপ্তি

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com