1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
শেখ হাসিনার দেশে ফেরার কোনো সম্ভাবনা নেই: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জগন্নাথপুর আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা: মাদক ও চুরি রোধে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন আওয়ামী লীগের ‘কর্মসূচি’ ঘিরে দেশ জুড়ে সতর্কতা বিভক্তি দূর করে কোরআনের পথে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মিজানুর রহমান আজহারীর শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচতে নবীজির শেখানো ৭ আমল সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন কাশীনাথ দাশ তালুকদার স্মরণোৎসব অনুষ্ঠিত সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান

৬ ডিসেম্বর বাউল কামাল পাশার ১১৫ তম জন্মবার্ষিকী

  • Update Time : সোমবার, ৪ ডিসেম্বর, ২০১৭
  • ২৪৫ Time View

সুনামগঞ্জ সংবাদদাতা : ৬ ডিসেম্বর বাংলাদেশের মরমী সংস্কৃতির উজ্জল নক্ষত্র,ঐতিহাসিক নানকার আন্দোলনের বিপ্লবী নায়ক,ভাষা সৈনিক ও মুক্তিযুদ্ধের মহাণ সংগঠক মরহুম বাউল কামাল পাশা (কামাল উদ্দিন) এর ১১৫ তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে ৬ ডিসেম্বর বুধবার বিকাল ৩ টা হতে রাত ১০টা পর্যন্ত সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমীর হাছনরাজা মিলনায়তনে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বাউল কামাল পাশার জন্মবার্ষিকীর এ অনুষ্ঠানটির শুভ উদ্বোধন করবেন সুনামগঞ্জ জেলার জেলা প্রশাসক মোঃ সাবিরুল ইসলাম। আলোচনা সভায় মূল্যবান বক্তব্য রাখবেন সুনামগঞ্জ মৌলভীবাজার সংরক্ষিত আসনের সংসদ সদস্য এডভোকেট শাহানা রব্বানীসহ আমন্ত্রিত জনপ্রতিনিধি, সংস্কৃতানুরাগী লেখক,সাংবাদিক ও সাহিত্যিকগণ। অনুষ্ঠানে বাউল কামাল পাশার গান পরিবেশন করবেন সিলেট সুনামগঞ্জ ও দিরাই থেকে আগত বাউল শিল্পীবৃন্দ।৬ ডিসেম্বর বুধবার বিকাল ৩ টা হতে রাত ১০ টা পর্যন্ত জেলা শিল্পকলা একাডেমীর হাছনরাজা মিলনায়তনে বাউল কামাল পাশার জন্মবার্ষিকীর অনুষ্ঠানে সুনামগঞ্জের সকল শ্রেণি পেশার সংস্কৃতিসেবীদেরকে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন,আয়োজক সংগঠণ “বাউল কামাল পাশা স্মৃতি সংসদ,সুনামগঞ্জ” এর প্রতিষ্ঠাতা আহবায়ক,সাংবাদিক বাউল আল-হেলাল।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com