1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
শেখ হাসিনার দেশে ফেরার কোনো সম্ভাবনা নেই: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জগন্নাথপুর আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা: মাদক ও চুরি রোধে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন আওয়ামী লীগের ‘কর্মসূচি’ ঘিরে দেশ জুড়ে সতর্কতা বিভক্তি দূর করে কোরআনের পথে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মিজানুর রহমান আজহারীর শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচতে নবীজির শেখানো ৭ আমল সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন কাশীনাথ দাশ তালুকদার স্মরণোৎসব অনুষ্ঠিত সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান

সিলেটের আম্বরখানা এলাকায় সহপাঠীর ছুরিকাঘাতে এক ছাত্র আহত

  • Update Time : মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০১৭
  • ২১৭ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: সিলেটে নগরীতে এবার কলেজ ছাত্রকে ছুরিকাঘাত করে গুরুত্বর আহত করে পালিয়েছে তার সহপাঠীরা। আশংকাজনক অবস্থায় তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তার নাম জুয়েল আহমদ (১৮)। তিনি খাসদবির এলাকার আব্দুল লতিফের পুত্র এবং আম্বরখানা রয়েল এমসি একাডেমির একাদশ শ্রেণির ছাত্র। আর ছুরিকাঘাতকারীরা এমসি কলেজে লেখাপড়া করছে।

মঙ্গলবার দুপুরে আম্বরখানা এলাকার ডিঙি রেস্টুরেন্টের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুপুর সাড়ে ১২টার দিকে আম্বরখানা ডিঙি রেস্টুরেন্টের সামনে দিয়ে যাচ্ছিলেন জুয়েল। এ সময় এমসি কলেজের ছাত্র ফাহিম, মাছুম, কামাল, রাশেদ, জুনেদ ও রায়হানের নেতৃত্বে আরও কয়েকজন যুবক জুয়েলের উপর আক্রমন করে। তারা তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা মারাত্মক আহত অবস্থায় জুয়েলকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

বর্তমানে তিনি ৯নং ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন ডাক্তাররা।

তাৎক্ষনিকভাবে ছুরিকাঘাতের কারণ জানা যায়নি। তবে ধারনা করা হচ্ছে, সিনিয়র জুনিয়র দ্বন্দের জের ধরে এ ঘটনা ঘটতে পারে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com