1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুর আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা: মাদক ও চুরি রোধে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন আওয়ামী লীগের ‘কর্মসূচি’ ঘিরে দেশ জুড়ে সতর্কতা বিভক্তি দূর করে কোরআনের পথে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মিজানুর রহমান আজহারীর শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচতে নবীজির শেখানো ৭ আমল সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন কাশীনাথ দাশ তালুকদার স্মরণোৎসব অনুষ্ঠিত সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ব্যাগ নয়, ছিনতাইকারী নিয়ে গেল ৫ মাসের শিশুর প্রাণ

  • Update Time : সোমবার, ১৮ ডিসেম্বর, ২০১৭
  • ২২০ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক:: পুরান ঢাকার গেণ্ডারিয়া রেলস্টেশন থেকে দয়াগঞ্জ যাওয়ার পথে নামাপাড়া এলাকায় ছিনতাইকারীর ছোবলে ব্যাগ নয়, প্রাণ হারালো পাঁচ মাসের এক শিশু সন্তান। মায়ের কোল থেকে মুহূর্তেই চলে গেল না ফেরার দেশে। সোমবার ভোরে রিকশাযোগে সন্তানকে নিয়ে হাসপাতালে যাচ্ছিলেন বাবা শাহ আলম ও মা আকলিমা।

শিশুটির বাবা জানান, ভোরের ফাঁকা রাস্তায় রিকশা দিয়ে যাওয়ার সময় পথিমধ্যে নামাপাড়া বস্তি থেকে এক যুবক তার স্ত্রীর কাছে থাকা কাপড়ের ব্যাগটি হেঁচকা টান দেয়। অথচ ব্যাগের মধ্যে ছিল শুধু বাচ্চার ওষুধপত্র। এ ঘটনায় শিশুটি এবং তার মা দু’জনই রাস্তায় পড়ে যায়। পরে গুরুতর জখম অবস্থায় শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এই ঘটনায় জড়িত ব্যক্তিতে আটকের জন্য ইতিমধ্যে পুলিশের একাধিক টিম মাঠে নেমেছেন বলে জানিয়েছেন সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (ডেমরা জোন) ইফতেখাইরুল ইসলাম।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com