1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুর আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা: মাদক ও চুরি রোধে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন আওয়ামী লীগের ‘কর্মসূচি’ ঘিরে দেশ জুড়ে সতর্কতা বিভক্তি দূর করে কোরআনের পথে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মিজানুর রহমান আজহারীর শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচতে নবীজির শেখানো ৭ আমল সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন কাশীনাথ দাশ তালুকদার স্মরণোৎসব অনুষ্ঠিত সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

দিরাইয়ে স্কুল ছাত্রী মুন্নির হত্যাকারী ইয়াহিয়া গ্রেফতার

  • Update Time : বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০১৭
  • ২৪৩ Time View

দিরাই প্রতিনিধি :: দিরাইয়ে স্কুল ছাত্রী সুমাইয়া আক্তার মুন্নি হত্যাকান্ডের ৫ দিন পর অবশেষে পুলিশ ঘাতক ইয়াহিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার রাত ১টার দিকে সিলেট সদরের দোর্সা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে দিরাই থানা পুলিশ।
গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফা কামাল জানান, গতরাতেই ইয়াহিয়াকে গ্রেফতার করে থানায় এনে রাখা হয়েছে।
প্রসঙ্গত, গত ১৬ ডিসেম্বর (শনিবার) রাতে ঘরে ঢুকে মুন্নিকে পড়ার টেবিলেই উপর্যুপরি ছুরিকাঘাত করে হত্যা করে ইয়াহিয়া। প্রেমের প্রস্তাবে প্রত্যাখ্যাত হয়ে মুন্নিকে খুন করা হয় বলে এলাকাবাসী সূত্রে জানা যায়। মুন্নি দিরাই বালিকা উচ্চ বিদ্যালয় থেকে আগামী বছর এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিলো।
এদিকে ঘটনার ২দিনপর সোমবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় মুন্নীর মা রাহেলা বেগম বাদী হয়ে ইয়াহিয়া ও তানভীরকে আসামি করে দিরাই থানায় হত্যা মামলা দায়ের করেন। তবে তানভীরকে আগেই জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছিলো পুলিশ। মামলা দায়েরের পর তাকে গ্রেপ্তার দেখানো হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com