1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুর আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা: মাদক ও চুরি রোধে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন আওয়ামী লীগের ‘কর্মসূচি’ ঘিরে দেশ জুড়ে সতর্কতা বিভক্তি দূর করে কোরআনের পথে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মিজানুর রহমান আজহারীর শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচতে নবীজির শেখানো ৭ আমল সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন কাশীনাথ দাশ তালুকদার স্মরণোৎসব অনুষ্ঠিত সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

নেশার টাকা না দেয়ায় মা খুন

  • Update Time : রবিবার, ৩১ ডিসেম্বর, ২০১৭
  • ২৫৮ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক :: টাঙ্গাইলের কালিহাতীতে নেশার টাকা না দেয়ায় ছেলের হাতে বীথি বেগম (৪০) নামে এক মা খুন হয়েছেন।

শনিবার রাতে উপজেলার সাতুটিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত বীথি উপজেলা সাতুটিয়া গ্রামের মামুন মিয়ার স্ত্রী। এ ঘটনার পর থেকে ছেলে শিশির (২৩) পলাতক রয়েছেন।

কালিহাতী থানার ওসি মীর মোশারফ হোসেন জানান, শনিবার সকালে মামুন মিয়া তার স্ত্রী ও ছেলেকে বাড়িতে রেখে ঢাকায় যায়।

রাতে বাড়ি ফিরে স্ত্রী বীথিকে রক্তাক্ত অবস্থায় ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখে তিনি পুলিশে খবর দেন।

রাত ১০টার দিকে লাশটি উদ্ধার করে পুলিশ।

ঘটনাস্থল থেকে রক্তমাখা একটি কুড়াল ও ছেলে শিশিরের লুঙ্গি উদ্ধার করা হয়েছে।

নেশার টাকা চাওয়া নিয়ে ঝগড়ার কারণে শিশির তার মাকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেছে বলে ওসি জানিয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com