1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুর আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা: মাদক ও চুরি রোধে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন আওয়ামী লীগের ‘কর্মসূচি’ ঘিরে দেশ জুড়ে সতর্কতা বিভক্তি দূর করে কোরআনের পথে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মিজানুর রহমান আজহারীর শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচতে নবীজির শেখানো ৭ আমল সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন কাশীনাথ দাশ তালুকদার স্মরণোৎসব অনুষ্ঠিত সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ওসমানীনগরে ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষ, আহত ২০

  • Update Time : সোমবার, ৮ জানুয়ারী, ২০১৮
  • ৩২৯ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক :: সিলেটের ওসমানীনগরে ছাত্রলীগের বিবাদমান দুই গ্রুপের দফায় দফায় সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছে।

সোমবার দুপুর ২টার দিকে উপজেলার সিলেট-ঢাকা মহাসড়কের তাজপুর বাজারে সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষ চলাকালে চলাকালে মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ওসমানীনগর থানা পুলিশ ৬ রাউন্ড শটগানের গুলো ছুড়েছে বলে নিশ্চিত করেন ওসমানীনগর থানার ওসি (তদন্ত) আনোয়ারুল ইসলাম।

আহতরা হলেন, চঞ্চল পাল, চয়ন পাল, সুজিত, কাজল, রাসেল, সুসান্ত, অজয়, সুজন, সিজিত, জুয়েল, রাসেল, শিপন, টিপু, জুনেদ, নাইম, টিটু সহ ২০ জন। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা প্রদান করা হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার দুপুরে তাজপুর ডিগ্রি কলেজ ছুটির পর সাবেক সংসদ সদস্য ও জেলা আ’লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান সমর্থিত ছাত্রলীগের হাম্মানের সাথে যুক্তরাজ্য আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান সমর্থিত ছাত্রলীগ কর্মি মনজুরের সাথে গায়ে ধাক্কা লাগা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে উভয় গ্রুপের মধ্যে কলেজে সংঘর্ষ হলে এ সময় মনজুর আহত হয়। এ ঘটনার জের ধরে দুপুর ২টার দিকে ছাত্রলীগের আনোয়ার সমর্থকরা সংঘবদ্ধ হয়ে লাঠিসোটা নিয়ে তাজপুর বাজারে শফিক চৌধুরী গ্রুপের যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অরুনোদয় পাল ঝলকের ব্যবসা প্রতিষ্ঠান অয়ন ড্রাগ হাউস ভাংচুর করে।

দুপুর আড়াইটার দিকে উভয় গ্রুপ শক্তি বৃদ্ধি করে সিলেট-ঢাকা মহাসড়কের ওপর সংঘর্ষে জড়িয়ে পড়ে। উভয়ের মধ্যে প্রায় ঘণ্টা ব্যাপী ধাওয়া পাল্টা ধাওয়া চলে। এ সময় উভয় গ্রুপের প্রায় ২০জন আহত হয়। সংঘর্ষ চলাকালে মহাসড়কে যান চলাচল প্রায় ১ ঘণ্টা বন্ধ থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আহতে পুলিশ ৬ রাউন্ড শটগানের গুলি ছুড়ে।

ওসমানীনগর থানার ওসি (তদন্ত) আনোয়ারুল ইসলাম বলেন, পরিস্থিতি শান্ত রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ের রয়েছে। সংঘর্ষ থামাতে পুলিশের পক্ষ থেকে ৬ রাউন্ড শটগানের গুলি ছুড়া হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com