1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুর আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা: মাদক ও চুরি রোধে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন আওয়ামী লীগের ‘কর্মসূচি’ ঘিরে দেশ জুড়ে সতর্কতা বিভক্তি দূর করে কোরআনের পথে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মিজানুর রহমান আজহারীর শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচতে নবীজির শেখানো ৭ আমল সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন কাশীনাথ দাশ তালুকদার স্মরণোৎসব অনুষ্ঠিত সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ছাতকে পৃথক সংঘর্ষে আহত -২০

  • Update Time : বৃহস্পতিবার, ১১ জানুয়ারী, ২০১৮
  • ২৬৫ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক :: ছাতকে পৃথক সংঘর্ষে স্কুল শিক্ষার্থীসহ ২০ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার কালারুকা ইউনিয়নের রায়সন্তোষপুর ও উত্তর খুরমা ইউনিয়নের আলমপুর গ্রামে এ দুটি ঘটনা ঘটে। আহতদের ছাতক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা যায়, বৃহস্পতিবার সকাল ১০টায় পূর্ব বিরোধের জের ধরে রায়সন্তোষপুর গ্রামের ফটিক মিয়া ঝাওয়া বিলের বোরো জমিতে আবাদের যাবার পথে রাস্তায় একই গ্রামের মধু মিয়ার সঙ্গে সংঘর্ষ বাধে। এ ঘটনায় ১০জন আহত হয়।

এদের মধ্যে ফটিক মিয়া (৩৫), আব্দুল মতিন (৩৬), ইউপি সদস্য আকিক মিয়া (৩৭), একজামিন আহমদ (৩০), আবাব মিয়া (৩২)সহ অন্যান্যদের ছাতক হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়েছে।

এদিকে, একই উপজেলার আলমপুর গ্রামে বাড়ির সীমানা নিয়ে কথা কাটাকাটির জের ধরে মৃত কাছিম আলীর পুত্র লিলু মিয়া ও ছুরত মিয়ার সৌদি আরব প্রবাসি পুত্র কবির উদ্দিন (৩৮), নজরুল ইসলাম (৩০), স্কুল ছাত্রী সামান্তা বেগম (১৫), ঝরনা বেগম (২৫), আইন উদ্দিন (২৮)সহ ১০জনকে ছাতক হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে এসআই জাহানারা বেগম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আইন উদ্দিন বাদি হয়ে ৬ ব্যক্তির নামে লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানিয়েছে পুলিশ।

এব্যাপারে ছাতক থানা অফিসার ইনচার্জ আতিকুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন বিষয়টি নিষ্পত্তির চেষ্টা চলছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com