1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনাম:

সিলেট আদালত প্রাঙ্গণে লিয়াকত বাহিনীর হামলায় দুই সাংবাদিক আহত

  • Update Time : বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০১৮
  • ২৫০ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক :: সিলেট আদালত প্রাঙ্গণে হামলার শিকার হয়েছেন দুই সাংবাদিক। পেশাগত দ্বায়ীত্ব পালনের সময় জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিয়াকত আলীর অনুসারীরা তাদের ওপর আজ বৃহস্পতিবার সকালে এ হামলা করে।

হামলায় আহত হন যমুনা টিভির সিলেট ব্যুরোর ভিডিও জার্নালিস্ট নিরানন্দ পাল এবং দৈনিক যুগান্তর ও দৈনিক শুভ প্রতিদিনের ফটো সাংবাদিক মামুন হাসান। এদের মধ্যে নিরানন্দ পালের অবস্থা গুরুতর। তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জৈন্তাপুরে পাথর কোয়ারিতে প্রবাসী হোসেন আহমদ নিহতের ঘটনায় দায়েরকৃত মামলায় হাজিরা দিতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিয়াকত আলী সিলেট আদালতে আসেন। এসময় তারা সংবাদিকদের ওপর হামলা চালায়।

আদালত হত্যা মামলায় জৈন্তাপুর আওয়ামী লীগ সেক্রেটারি লিয়াকত আলীসহ ৩০ জনকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com