1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুর আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা: মাদক ও চুরি রোধে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন আওয়ামী লীগের ‘কর্মসূচি’ ঘিরে দেশ জুড়ে সতর্কতা বিভক্তি দূর করে কোরআনের পথে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মিজানুর রহমান আজহারীর শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচতে নবীজির শেখানো ৭ আমল সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন কাশীনাথ দাশ তালুকদার স্মরণোৎসব অনুষ্ঠিত সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

সিলেটের মীরের ময়দানে সেনা সদস্যের হামলাকারী ৬ ছাত্রলীগ কর্মীর কারাদণ্ড

  • Update Time : বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০১৮
  • ৩০০ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক :: সিলেট নগরীর মীরের ময়দানে সেনাবাহিনীর মেজর মোস্তফা আনোয়ারুল আজিজের উপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় ৬ ছাত্রলীগ কর্মীকে কারাদণ্ডসহ জরিমানা করেছেন আদালত। মামলা থেকে দুই আসামীকে অব্যাহতিও দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার সিলেটের চীফ মেট্টোপলিটন আদালতের বিচারক সাইফুজ্জামান হিরো দ্রুত বিচার আইনে করা এ মামলার রায় ঘোষণা করেন।

আদালতের এপিপি এডভোকেট মাহফুজুর রহমান জানান, মামলায় ছাত্রলীগ কর্মী হাসান শাহরিয়ার রকি, সাফকাত হোসেন শুভ, কাজি মাকসুদ আহমদ, ভানুলাল দাশ, সাইদুল ইসলাম ও সমীরণ চৌধুরী সৌরভকে ৪ বছর করে কারাদণ্ড এবং ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ১ মাস করে কারাদণ্ড দেন আদালত।

রায়ে বেকসুর খালাস পেয়েছেন সিলেট মহানগরীর ২২নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি আসাদুজ্জামান খান জুয়েল ও ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান পাভেল।

গত বছরের ৬ এপ্রিল রাতে নগরীর কেওয়াপাড়ার বাসা থেকে বের হন মেজর আজিজ। এ সময় ছাত্রলীগের কয়েক জন নেতাকর্মী মেজর আজিজকে তার গাড়ি সড়কের পাশে সরাতে নির্দেশ দেয়। এ নিয়ে কথাকাটাকাটির এক পর্যায়ে তারা মেজর আজিজের উপর হামলা চালায়।

হামলাকারীরা ওই সেনা কর্মকর্তার ডান কানের নিচে ছুরিকাঘাত করা হয় এবং তার গাড়ি ভাঙচুর করে। পরে আহত মেজর আজিজ বাদী হয়ে সাত ছাত্রলীগ নেতা-কর্মীর বিরুদ্ধে কোতোয়ালী থানায় একটি মামলা দায়ের করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com