1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুর আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা: মাদক ও চুরি রোধে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন আওয়ামী লীগের ‘কর্মসূচি’ ঘিরে দেশ জুড়ে সতর্কতা বিভক্তি দূর করে কোরআনের পথে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মিজানুর রহমান আজহারীর শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচতে নবীজির শেখানো ৭ আমল সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন কাশীনাথ দাশ তালুকদার স্মরণোৎসব অনুষ্ঠিত সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

সিলেটে কর্মী সমাবেশে জাকির-শেখ হাসিনার জনসভাকে জনসমুদ্রে পরিণত করুন

  • Update Time : বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০১৮
  • ১৮৯ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক :: সিলেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভাকে জনসমুদ্রে পরিণত করতে সংগঠনের নেতা-কর্মীদের নির্দেশ দিয়ছেন ছাত্রলীগ সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন। এ জনসভার মাধ্যমে সিলেটের মাটিতে আর কোনো ছাত্র সংগঠন এতো জনপ্রিয় নয়, এটা নেত্রীর কাছে প্রমাণ করতে হবে। জনসভাস্থলে নেতা-কর্মীদের সুশৃংখলভাবে অবস্থানেরও পরামর্শ দেন জাকির।

বৃহস্পতিবার বিকেল ৩টায় বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও সরকারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিলেট সফর সফল করার লক্ষ্যে সিলেট মহানগর ছাত্রলীগের উদ্যোগে জেলা পরিষদ হল রুমে আয়োজিত কর্মীসভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এস এম জাকির হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক ঘটনার আলোকপাত করে বলেন, ‘ছাত্রলীগ সেদিন ভিসিকে উদ্ধার না করলে, সেখানে বড় ধরণের ঘটনা ঘটতে পারত। সেদিন ছাত্রলীগ বড় ধরণের অনাকাঙ্খিত ঘটনা থেকে ভিসিকে নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে উদ্ধার করেছে।’ এ প্রসঙ্গে তিনি বলেন, ভিসি উদ্ধারকারী শুধু ছাত্রলীগ কর্মী নয়, ঢাবিরও ছাত্র।

সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি আবদুল বাছিত রোম্মানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবদুল আলিম তুষারে সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মীসভায় ছাত্রলীগ সেক্রেটারী বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সমালোচনা করে বলেন, ‘ছাত্রলীগ জোর করে শেখ হাসিনাকে ক্ষমতায় আনবে না। ছাত্রলীগ ঠিকই শেখ হাসিনাকে মানুষের মন জয় করে ক্ষমতায় নিয়ে এসে হ্যাট্রিক জয় নিশ্চিত করবে।’

কর্মী সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য বদর উদ্দিন আহমদ কামরান, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ। বিশেষ বক্তার বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি রাজিব আহমদ রাসেল।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com