1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুর আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা: মাদক ও চুরি রোধে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন আওয়ামী লীগের ‘কর্মসূচি’ ঘিরে দেশ জুড়ে সতর্কতা বিভক্তি দূর করে কোরআনের পথে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মিজানুর রহমান আজহারীর শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচতে নবীজির শেখানো ৭ আমল সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন কাশীনাথ দাশ তালুকদার স্মরণোৎসব অনুষ্ঠিত সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

মোম জ্বালিয়ে দুই ভাইয়ের ঘুম, পুড়ে মৃত্যু

  • Update Time : রবিবার, ২৮ জানুয়ারী, ২০১৮
  • ২৪৪ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক ::রাজধানীর উপকণ্ঠ সাভারে একটি বস্তিঘরে মোম জ্বালিয়ে ঘুমিয়ে পড়া দুই পথশিশু আগুন পুড়ে নিহত হয়েছে।
জাহিদ (১৩) ও নাহিদ (৬) নামে শিশু দুটি সহোদর। মায়ের সঙ্গে তারা সাভারের হেমায়েতপুরের তেঁতুলঝোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের বস্তিতে থাকত।
শনিবার গভীর রাতে আগুনে পুড়ে মারা যায় তারা। এ সময় তাদের মা জোবেদা বেগম বাইরে ছিলেন।
ফায়ার সার্ভিস জানায়, একপর্যায়ে মোমবাতির আগুনে ঘরটি পুড়ে গেলে শিশু দুটির মৃত্যু হয়।
খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে এনে দুই শিশুর লাশ উদ্ধার করে।
পরে সাভার মডেল থানা পুলিশ খবর পেয়ে দুই শিশুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
শিশু দুটির মর্মান্তিক মৃত্যুতে ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তাদের বাড়ি নওগাঁ জেলার রানীনগর থানার ত্রিমোহনী গ্রামে।
সাভার মডেল থানার এসআই অপূর্ব দাস জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
যুগান্তর

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com