1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
শিরোনাম:
আওয়ামী লীগের ‘কর্মসূচি’ ঘিরে দেশ জুড়ে সতর্কতা বিভক্তি দূর করে কোরআনের পথে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মিজানুর রহমান আজহারীর শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচতে নবীজির শেখানো ৭ আমল সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন কাশীনাথ দাশ তালুকদার স্মরণোৎসব অনুষ্ঠিত সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি

সিলেটে ভাতিজা হত্যা মামলায় চাচি আটক

  • Update Time : রবিবার, ২৮ জানুয়ারী, ২০১৮
  • ২৮৭ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক :: সিলেটের কানাইঘাট উপজেলায় দেড় মাসের শিশু হত্যা মামলার প্রধান আসামি সুমনা বেগমকে (৩০) আটক করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত সুমনা বেগম কানাইঘাট বড় চতুল গ্রামের তাজ উদ্দিনের স্ত্রী ও নিহত শিশুর চাচি।

রোববার নগরীর কদমতলী বাস টার্মিনালের হানিফ কাউন্টারের সামনে থেকে তাকে আটক করা হয়। র‌্যাব-৯ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. মনিরুজ্জামান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

র‌্যাব জানায়, গত বছরের ২৩ ডিসেম্বর কানাইঘাট উপজেলার বড়চতুল গ্রামের সৌদি আরব প্রবাসী নজরুল ইসলামের দেড় মাসের শিশু নাদিম আহম্মেদকে বিষ খাইয়ে হত্যা করা হয়। নিহত শিশুর মা সুমী বেগমের অভিযোগ, তার জা সুমনা বেগম কীটনাশক খাইয়ে তার শিশুকে হত্যা করেছেন।

মুমূর্ষু অবস্থায় শিশু নাদিমকে তার মা ও স্বজনরা কানাইঘাট উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা শিশুটিকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকে অত্মগোপনে ছিলেন সুমনা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com