1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুর আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা: মাদক ও চুরি রোধে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন আওয়ামী লীগের ‘কর্মসূচি’ ঘিরে দেশ জুড়ে সতর্কতা বিভক্তি দূর করে কোরআনের পথে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মিজানুর রহমান আজহারীর শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচতে নবীজির শেখানো ৭ আমল সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন কাশীনাথ দাশ তালুকদার স্মরণোৎসব অনুষ্ঠিত সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ট্রেনে কাটা পড়ল ছাত্রীর দুই পা

  • Update Time : রবিবার, ২৮ জানুয়ারী, ২০১৮
  • ২৬৪ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক:: কমলাপুর রেলস্টেশনে ট্রেনের ইঞ্জিনে দুই পা কাটা পড়ে মারাত্মক আহত হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী। আজ বেলা দেড়টার দিকে রেলস্টেশনে ৪ নম্বর প্ল্যাটফর্মে রেললাইনের ওপর দিয়ে হেঁটে ৫ নম্বর প্ল্যাটফর্মে যাওয়ার সময় দুর্ঘটনায় পড়েন তিনি। এ সময় একটি ইঞ্জিন ঘোরানোর সময় ওই ছাত্রী তার নিচে চাপা পড়েন।
আহত ছাত্রীর নাম রুবিনা আক্তার (২২)। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের শেষ বর্ষের ছাত্রী। তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে রেলওয়ে পুলিশ। তিনি পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার শান্তিনগর গ্রামের মৃত রবিউল ইসলামের মেয়ে। ঢাকার সদরঘাট এলাকায় একটি মেসে থেকে পড়াশোনা করছেন। আজ গ্রামের বাড়ির যাওয়ার উদ্দেশে কমলাপুরে যান তিনি।
আহত রুবিনা জানান, তিনি মাথা ঘুরে পড়ে গিয়েছিলেন।
রেলওয়ে পুলিশের ওসি জানান, বেলা দেড়টার দিকে মেয়েটি ৪ নম্বর প্ল্যাটফর্মের নিচ দিয়ে (রেললাইনের ওপর দিয়ে) হেঁটে ৫ নম্বর প্ল্যাটফর্মে যাচ্ছিলেন। এ সময় একটি ইঞ্জিন ঘোরানোর সময় মেয়েটি এর নিচে পড়েন। তাঁর দুটি পা বিচ্ছিন্ন হয়ে যায়। মেয়েটিকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রেলওয়ে পুলিশের কনস্টেবল মো. ইউনুস বলেন, বেলা দেড়টার দিকে এ ঘটনা ঘটে। বেলা তিনটার দিকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসি।
এর আগে ২২ জানুয়ারি সিরাজগঞ্জ রেলস্টেশন থেকে ট্রেনে ওঠার সময় পড়ে গিয়ে দুই পা থেঁতলে যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শফিকুল ইসলামের (২২)।
প্রথম আলো।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com