1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
শিরোনাম:
আওয়ামী লীগের ‘কর্মসূচি’ ঘিরে দেশ জুড়ে সতর্কতা বিভক্তি দূর করে কোরআনের পথে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মিজানুর রহমান আজহারীর শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচতে নবীজির শেখানো ৭ আমল সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন কাশীনাথ দাশ তালুকদার স্মরণোৎসব অনুষ্ঠিত সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি

সিলেটের উন্নয়নে দুইশত বছরেও যা হয়নি নয় বছরে তা হয়েছে-অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত

  • Update Time : মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০১৮
  • ৩০৭ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক :: সিলেটের উন্নয়নে দুইশত বছরেও যা হয়নি তা বর্তমান সরকারের দুই মেয়াদের নয় বছরে হয়েছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, ‘সিলেট আধ্যাত্বিক শহর। এই শহরকে উন্নয়নের শহরে পরিণত করা হচ্ছে। গত ৯ বছরেই এসব উন্নয়ন হয়েছে।’

মঙ্গলবার বিকেলে আলিয়া মাদ্রাসা মাঠে জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় মঞ্চে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন। সিলেটবাসীর প্রতি ধন্যবাদ জানিয়ে মন্ত্রীসভার বয়োজ্যেষ্ট এই মন্ত্রী বলেন, ‘দুই মেয়াদে সিলেটবাসী আমায় নির্বাচিত করে সংসদে পাঠিয়েছেন। তাদের প্রতি ধন্যবাদ।’

অর্থমন্ত্রী মুহিত আরো বলেন, বর্তমান সরকার উন্নয়নের সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের সার্বিক উন্নয়ন করা হচ্ছে। শহরে যেমন গ্রামেও তেমন উন্নয়ন হচ্ছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তিনি আগামী নির্বাচনে আওয়ামী লীগকে পুনরায় নির্বাচিত করে দেশের ক্ষমতায় বসানোর জন্য সিলেটবাসীর প্রতি আহ্বানও জানান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com